তৃণমূলের পোস্টার ও ব্যানার ছেঁড়া কে কেন্দ্র করে চাঞ্চল্য চাকদহে
দি নিউজ লায়ন; তৃণমূলের পোস্টার ও ব্যানার ছেঁড়া কে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ার চাকদহ 19 নাম্বার ওয়ার্ডের তপবন এলাকায়। গতকাল রাতে অন্ধকারে তৃণমূলের পোস্টার ও ফ্ল্যাগ ছিঁড়ে দেয়। তৃণমূলের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এই কাজের সঙ্গে জড়িত। পোস্টার ও ফ্ল্যাগ ছেঁড়া কে কেন্দ্র করে উত্তপ্ত এলাকায়।তৃণমূল ও বিজেপি উভয়দলের পক্ষ থেকেই থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন।
উত্তেজনা সামাল দিতে এলাকায় চাকদহ থানার তরফ থেকে বসানো হয়েছে পুলিশ পিকেট। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদাহ থানার পুলিশ। অন্য দিকে তাহের পুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডে শনিবার সকালে তৃণমূলের বেশ কিছু ফ্লেক্স ও পতাকা ছেড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ।তারপর এলাকায় ছুটে আসেন তৃণমূল নেতারা ।তাহেরপুর শহর তৃণমূল সভাপতি পরিতোষ ঘোষ বলেন এর আগেও দুই নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারের ফ্লেক্স ছিড়ে ছিল বিজেপি দুষ্কৃতীরা বিষয় টা প্রশাসন কে জানিয়েছি।যদিও অস্বীকার করেছে বিজেপি।
Post a Comment