""আরতী গ্রামের মুসলমানরা শুধু টিএমসি প্রার্থীকেই ভোট দেয় তাহলে হিন্দুরা শুধুই বিজেপি প্রার্থীকে ভোট দেবেনা কেনও?"" জীতেন্দ্র তিওয়ারির,
দি নিউজ লায়ন; পাণ্ডবেশ্বর বিধানসভার আরতী গ্রামের মুসলিমরা তৃণমূলকে ভোট দেবে তাহলে হিন্দুরা কেন বিজেপিকে ভোট দেবে না কেন? মঙ্গলবার পান্ডবেশ্বরের জেমুয়া এলাকায় নির্বাচনী প্রচারে এসে এমনই মন্তব্য করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। সম্প্রতি কিছুদিন আগে পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি মন্তব্য করেছিলেন বিজেপি ক্ষমতায় এলে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার মানুষদের পার্টির খরচায় অযোধ্যায় রামলালা দর্শন করাব।
নির্বাচন কমিশনে অভিযোগ হওয়ার কারনে জিতেন্দ্র তিওয়ারিকে শো-কজ করেছিল কমিশন। ফের পাণ্ডবেশ্বর বিধানসভায় বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি জেমুয়া এলাকা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,"" দিদি বলছেন তাদের দল মুসলিমদের নিয়ে চলে যাবে। তাহলে হিন্দুরা কেন বিজেপি কে ভোট দেবে না? এমনি মন্তব্য করতে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারিকে।
মঙ্গলবার জেমুয়া এলাকায় নির্বাচনী প্রচার করেন।এলাকার বহু বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল নির্বাচনী প্রচারে। জিতেন্দ্র তিওয়ারি আরো বলেন তিনি যখন বিধায়ক ছিলেন তখন কোন পঞ্চায়েত থেকে কাজ করাতে গেলে টাকা দিতে হতো পঞ্চায়েতকে। এসব দুর্নীতির জন্য তিনি বিজেপিতে যোগদান করেছেন বিজেপি ক্ষমতায় এলে উন্নয়ন করার জন্য।পান্ডবেশ্বরের টিএমসি প্রার্থী জীতেন্দ্র তিওয়ারির হিন্দু ও মুসলমানদের ভোট প্রসঙ্গে "" বিতর্কিত "" মন্তব্যের সমালোচনা করে ফের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলেও জানান।।

Post a Comment