নন্দীগ্রামে শেষবেলার প্রচারে অমিত শাহের মুখে নিমতা ইস্যু - The News Lion

নন্দীগ্রামে শেষবেলার প্রচারে অমিত শাহের মুখে নিমতা ইস্যু

 


দি নিউজ লায়ন;   নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সমর্থনে আজ প্রচার ও রোড শো করেন অমিত শাহ। তিনি বলেন বাংলার যে হাওয়া বোঝা যাচ্ছে, তাতে বিজেপির ওপর মানুষের আশীর্বাদ রয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি জিতবে। সেখানে তিনি বিজেপি কর্মীর গোপাল মজুমদারের মায়ের মৃত্যুতে মমতার কাছে জবাবদিহি দাবি করেন। পাশাপাশি বিজেপি কর্মীর স্ত্রী-র ধর্ষণের প্রসঙ্গও টানেন অমিত শাহ।


তিনি বলেন, মমতা দিদির এলাকার ১ কিলোমিটারের মধ্যেই এমন ঘটনা কীভাবে ঘটল।' এ দিন পরপর দু-ঘটনাকে সামনে দাঁড় করিয়ে বাংলার নারী সুরক্ষা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী।


 তাঁর উপস্থিতিতেও মহিলারা সুরক্ষিত নন। তাহলে গোটা রাজ্যের কী অবস্থা সহজেই বোঝা যায়। এদিন রোড শোর পরে একটি ছোট সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি বলেন, নন্দীগ্রামে পরিবর্তন আসলেই গোটা বাংলায় পরিবর্তন আসবে। তাই নন্দীগ্রাম থেকেই বাংলার পরিবর্তনের জয়যাত্রা শুরু হোক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.