নন্দোগ্রামে বারবার তৃণমূলনেত্রীর গাড়ি ঘিরে ‘জয় শ্রী রাম’ স্লোগান - The News Lion

নন্দোগ্রামে বারবার তৃণমূলনেত্রীর গাড়ি ঘিরে ‘জয় শ্রী রাম’ স্লোগান

 


দি নিউজ লায়ন;  আজ নন্দোগ্রামে শেষ প্রচার।আর এই রাজনৈতিক প্রচার শুরুর আগেই এদিন ফের উত্তপ্ত হল নন্দীগ্রাম।  নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে  জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি সমর্থকরা। আজ সকালে নির্বাচনী কর্মসূচির জন্য রেয়াপাড়া থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই রাস্তায় বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলনেত্রীর গাড়ির দিকে ধাওয়া করে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন।  


পুলিশ ও নিরাপত্তারক্ষীরা তাঁদের আটকান।এরপর ফের মহম্মদবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উদ্দেশে জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা।  ওই জায়গাতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। টেঙ্গুয়া  হয়ে যখন তৃণমূলনেত্রী সোনাচূড়ার দিকে যাচ্ছিলেন, তখন তাঁর কনভয় ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা।  এরপর নিরাপত্তারক্ষীরা কনভয় ওই জায়গা থেকে বের করে দেন।  আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। আর তার আগেই নন্দোগ্রামে বারবার তৃণমূলনেত্রীর গাড়ি ঘিরে ‘জয় শ্রী রাম’ স্লোগান।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.