বাড়ির মালিককে খুনের অভিযোগ ভাড়াটিয়াদের বিরুদ্ধে
দি নিউজ লায়ন; এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল বাড়ির অন্য ভাড়াটিয়াদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার বকুলতলা দক্ষিণ থানামাকুয়া এলাকায়। মৃত গৃহবধূর নাম দীপিকা সোনি (২৯).। ঘটনায় মৃত্যু গৃহবধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ চার ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
সূত্রের খবর শিবপুরের একটি জুট মিলের কর্মী সঞ্জয় সোনি ও তার স্ত্রী ছাড়াও অচিন্ত্য নস্কর ও তার পরিবারের তিন সদস্য ভাড়া থাকেন। বাড়িওয়ালা অন্য জায়গায় থাকেন। স্থানীয় সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই অচিন্ত্য নস্কর অভিযোগ করছিল তার ছেলে বাপ্পার সঙ্গে দীপিকার অবৈধ সম্পর্ক আছে। যেটা নিয়ে দুটি পরিবারের মধ্যে অশান্তি লেগেই ছিল। অভিযোগ এর মাঝে অচিন্ত্য দীপিকাকে প্রাণনাশের হুমকি দেয়।
এরপরে মঙ্গলবার বিকেলে দীপিকাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃত গৃহবধূর স্বামী সঞ্জয় সোনি অভিযোগ করেন অচিন্ত্য নস্কর মিথ্যা সন্দেহ করত। ওরা আমার স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছে। পুলিশ সূত্রে খবর মৃত গৃহবধূর শরীর একাধিক আঘাতের চিহ্ন আছে এবং ঘরের মধ্যে একটা গামছা পাওয়া গেছে। ওই গামছা কি কাজে ব্যবহার করা হয়েছিল পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে এই ঘটনায় ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Post a Comment