কর্মীদের প্রতিটি বাড়িতে যাওয়ার নির্দেশ পুলক রায়ের - The News Lion

কর্মীদের প্রতিটি বাড়িতে যাওয়ার নির্দেশ পুলক রায়ের

 


দি নিউজ লায়ন; প্রচারে বের হওয়ার পর প্রতিটি বাড়িতে যেতে হবে। কোন বাড়ি বাছাই করা চলবে না। মানুষ আপনাদের জন্য অপেক্ষা করছে সুতরাং দয়া করে এই ভুলটা করবেন না। আপনারা জানেন না যে এর সুফল কী হতে পারে ‌ সোমবার আমতার সেহাগড়ীতে কর্মী সম্মেলনে এসে এই কথা বলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায়।


এদিনের এই কর্মী সম্মেলনে পুলক রায় অভিযোগ করেন বিজেপি যতই চিৎকার করুক অপপ্রচার করুক পৃথিবীর কোনো শক্তি নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী আটকাতে পারে। এদিন পুলক রায় বলেন শুধু জিতলেই হবে না যে তার মত জিততে হবে যাতে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা কোন প্রার্থী দিতে না পারে। এদিনের এই কর্মী সম্মেলন থেকে আমতা বিধানসভার ১৮ টি অঞ্চলের ৩৬৬ টি বুথে দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দেন পুলক রায়।


 এদিন তিনি বলেন দলের কিছু মির্জাফর নেতা ছিল তারা বেরিয়ে গেছে। তবে দলের নেতারা বেরিয়ে গেলেও কর্মীরা বেরিয়ে যায় না তারাই দলের সম্পদ।এদিনের এই কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুকান্ত পাল সহ অন্যান্য তৃণমূল নেতারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.