মেমারিতে তালা ভেঙে বাড়ি থেকে সোনার গয়না ও বাসনপত্র চুরির ঘটনায় গ্রেপ্তার এক প্রৌঢ় - The News Lion

মেমারিতে তালা ভেঙে বাড়ি থেকে সোনার গয়না ও বাসনপত্র চুরির ঘটনায় গ্রেপ্তার এক প্রৌঢ়

 


দি নিউজ লায়ন; মেমারিতে তালা ভেঙে বাড়ি থেকে সোনার গয়না ও বাসনপত্র চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম সুকুমার দাস। উত্তর ২৪ পরগণার বিজপুর থানা এলাকায় তার বাড়ি। সোমবার গভীর রাতে মেমারি থানার কৃষ্ণবাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিস তাকে ধরে। চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। গয়না ও বাসনপত্র উদ্ধারের জন্য ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে ৩ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম।


পুলিস জানিয়েছে, মেমারি থানার ৭ নম্বর ওয়াের্ডর নাগাপাড়ার বাসিন্দা দেবাশিস রাণার বাড়িতে চুরির ঘটনা ঘটে। চাকরি সূত্রে বাড়ির সবাই বাইরে থাকেন। তাঁর এক আত্মীয়া বাড়ি দেখভাল করেন। ঘটনার দিন দেখভালের দায়িত্বে থাকা আত্মীয়া বাজারে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন, ঘরের সবক’টি দরজার তালা ভাঙা। আলমারির লক ভেঙে লকারে থাকা কয়েক ভরি সোনার গয়না ও বাড়ির বাসনপত্র নিয়ে পালিয়েছে চোরে। ঘটনার বিষয়ে দেবাশিসবাবুর মেয়ে দেবস্মিতা রাণা অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.