শাহের সভায় আমন্ত্রণ পেলেন শিশির, আজ ভাজপায় যোগদানের সম্ভাবনা
দি নিউজ লায়নঃ যেচেই একপ্রকার নিমন্ত্রণ চেয়েছিলেন। শেষ পর্যন্ত নিমন্ত্রণ মিলল অমিত শাহের জনসভায় ভাজপায় যোগদানের। শনিবার দুপুরে শান্তিকুঞ্জে এসে পৌঁছন পূর্ব মেদিনীপুর জেলায় ভাজপার কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী। আনুষ্ঠানিকভাবে শাহের সভায় আমন্ত্রণ জানানো হয় শিশিরকে। ভাজপা সূত্রে খবর, আজ পূর্ব মেদিনীপুরের এগরায় অমিত শাহের জনসভায় আনুষ্ঠানিকভাবে যোগ ভোলবদলে ভাজপায় যোগ দিচ্ছেন শিশির অধিকারী। শিশিরের সঙ্গে যোগ দিতে পারেন দিব্যেন্দু অধিকারিও।
এদিকে শিশিরের ভাজপায় যোগদানকে আমল দিতে নারাজ তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, শুভেন্দুর তৃণমূল ছাড়ার আগে থেকেই নিষ্ক্রিয় ছিলেন শিশির। তাই তিনি থাকলেন না ভাজপায় গেলেন তাতে তৃণমূলের কিছু যায় আসে না। ওকে বাদ রেখেই নির্বাচনে লড়াই করছে তৃণমূল এবং পূর্ব মেদিনীপুর জেলার সবকটি আসনেই তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জিতব। যেভাবে মমতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অধিকারী পরিবারের সদস্যরা তার যোগ্য জবাব ভোটবাক্সে নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের সব কটি বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ তাদের দেবেন।

Post a Comment