বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দলের কর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় - The News Lion

বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দলের কর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ     শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবীরের  সমর্থনে ডেবরা বাজার এলাকায় রোড শো করে প্রচার করেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রোড শো জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার মানুষ ওই রোড শোতে অংশগ্রহণ করেছিলেন । হুট  খোলা  গাড়িতে  অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেবরার প্রার্থী হুমায়ুন কবীর সর্বস্তরের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পশ্চিম মেদিনীপুর জেলার নজরকাড়া কেন্দ্র হল ডেবরা। যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন পুলিশ আধিকারিক হুমায়ুন কবীরকে, তেমনি বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন পুলিশ আধিকারিক ভারতী ঘোষ কে। তাই নজরকাড়া কেন্দ্র হিসেবে ডেবরা বিধানসভা কেন্দ্র  রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। 


2016 সালে ডেবরা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সেলিমা বিবি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনেওই কেন্দ্রে বিজেপি সামান্য ভোটে এগিয়ে যায়।  ঘাটাল লোকসভা কেন্দ্রে সেই সময় ভারতী ঘোষ বিজেপির প্রার্থী হয়েছিলেন। তাই এবারেও বিধানসভা নির্বাচনে ভারতী ঘোষ কে বিজেপি প্রার্থী করেছে। কিন্তু শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শোতে যেভাবে মানুষের সমাগম হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে আশাবাদী। অভিষেক বন্দ্যোপাধ্যায়  প্রচার করার সময় ওই এলাকার বাসিন্দাদের বলেন ডেবরা তে জোড়া ফুল ফুটবে তো ।হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক উচ্চস্বরে বলেন ডেবরায় জোড়া ফুল ফুটবে ,পদ্মফুল ফুটবে না।ডেবরার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের  পাশে থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ভারতবর্ষে এমন কোন রাজ্য নাই যে রাজ্য সরকার বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা করে, বিনা পয়সায় খাদ্য দেয়, বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে। কেবলমাত্র বাংলা এমন একটি রাজ্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই পরিষেবা গুলি মানুষকে বিনামূল্যে দেয় ।


 কেন্দ্র সরকার আয়ুষ্মান যোজনা প্রকল্প এক কোটি মানুষের করার কথা জানিয়েছিল। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি কেন এক কোটি মানুষকে আয়ুষ্মান যোজনা প্রকল্প এর সাথে যুক্ত করবেন। তিনি বাংলার 10 কোটি মানুষকে স্বাস্থ্য সাথীর মধ্যে যুক্ত করেছেন  তাই বাংলার 10 কোটি মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পে উপকৃত হবেন  কেন্দ্র সরকারের মিথ্যা ও ভাঁওতাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র  মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই প্রতিনিয়ত বঞ্চনা করেছে কেন্দ্রের বিজেপি সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে রুখে দিতে পারলে তাদের আর প্রতিবাদ করার কেউ থাকবে না। 


তাই শুধু কেন্দ্র সরকারের মন্ত্রীরা নয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ এক ঝাঁক বিজেপি নেতা বাংলায় প্রচার করছেন। তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে সকলে প্রচার করতে পারে তাতে আমাদের বাধা নেই। কিন্তু মানুষকে মিথ্যা কথা বলে ভুল প্রচার করছে বিজেপি তাই বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দলের কর্মীদের তিনি রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন হাতে সময় কম আগামী পয়লা এপ্রিল ডেবরা বিধানসভা কেন্দ্রে নির্বাচন।সেই জন্য দলীয় কর্মীদের তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। যেভাবে তার রোডশো জনসমূদ্রে পরিণত হয়েছে তা দেখে তিনি খুশি ও গর্বিত। তিনি বলেন ডেবরার মানুষ তৃণমূলের সাথে রয়েছে আগামী দিনে তা প্রমাণিত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.