সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়া শুরু করলেন নির্বাচনী প্রচার - The News Lion

সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়া শুরু করলেন নির্বাচনী প্রচার

 


দি নিউজ লায়নঃ     সবং এর ভূমিপুত্র ডাক্তার মানস ভুঁইয়া তার সঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু কালাম বক্স, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিকাশ ভূঁইয়া সহ দলীয় নেতা কর্মীদের নিয়ে রবিবার সবং  ব্লকের চার নম্বর দশগ্রাম  অঞ্চলের দেহাটী থেকে রবিবার নির্বাচনী প্রচারের মাধ্যমে জনসংযোগ যাত্রা শুরু করেন। দশগ্রাম অঞ্চলের হরেকৃষ্ণপুর ,নানকার, বথুয়া বাজার কলন্দা দিয়ে  চলতে চলতে বিভিন্ন মন্দিরে প্রণাম করে তিনি আশীর্বাদ নেন ।দশগ্রাম অঞ্চল  হয়ে পাঁচ নম্বর সাট্টা অঞ্চলের সরিষা গ্রাম থেকে শুরু করেন দ্বিতীয় পর্যায়ের জনসংযোগ যাত্রা। 


মানুষের আশীর্বাদ শুভেচ্ছা ভালবাসা এবং মমতা ব্যানার্জি ৬৭ দফা কর্মসূচি মানুষের মধ্যে তিনি তুলে ধরেছেন। এই বয়সেও সেই আগের মত মানুষের কাছে পৌঁছাতে মানুষের সঙ্গে দেখা করছেন, তাদের অভাব-অভিযোগের কথা শুনছেন ।কখনো মোটরসাইকেলে কখনো পায়ে হেঁটে তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন । মানুষের উৎসাহ ভালোবাসা দেখে তিনি আপ্লুত হচ্ছেন সবং মানস ভুঁইয়ার সঙ্গে আছেন অঞ্চল গুলি পরিক্রমা করে দেখে তাই মনে হচ্ছে সবং মানে মানস ভুঁইয়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.