মানুষের জন্য খেলা হবে, দেব - The News Lion

মানুষের জন্য খেলা হবে, দেব

 


দি নিউজ লায়নঃ     আমি বলছি মানুষের জন্য খেলা হবে। তৃণমূল শেষ হাসি হাসবে।কারণ রাজ্য কেন সারা দেশে  মমতার কোনও প্রতিদ্বন্ধি নেই । রবিবার পূর্ব মেদিনীপুরের মাজনায় দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জ্যোতির্ময় করের সমর্থনে এক জনসভায় মন্তব‍্য ঘাটালের সাংসদ অভিনেতা দেবের ।দলীয় কর্মীদের নিয়ে এই সভা রীতিমতো জনসভায় পরিণত হয়। ঘাটালের  তৃণমূল সাংসদ দেব বলেন ওরা এখন বলছে তারা নাকি সোনার বাংলা গড়বে।ভালো কথা তাহলে ৭ বছর আগে লোকসভা নির্বাচনে নেমে দেশকে "সোনার চিড়িয়া" গড়ার যে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন তা পুরণ করতে পারলেন না কেন?তৃণমূল সাংসদের প্রশ্ন গত ৫০ বছরের মধ্যে দেশের অর্থ ব্যাবস্থা আপনাদের সময়ে সবচেয়ে খারাপ হল কেন ?


 স্বপ্ন অনেকেই দেখায় ভোট অনেকেই চায়,কিন্তু সেই স্বপ্নপূরণ তারা করতে পারবে কি না সেটা দেখেই ভোট দিতে হয়। দেব বলেন ওরা বলছে ওরা নাকি প্রচুর চাকরি দেবে রাজ্যে ক্ষমতায় এলে। ভালো কথা ।কিন্তু আপনারা বলেছিলেন কেন্দ্রে ক্ষমতায় এলে প্রতিবছর দু কোটি করে কর্মসংস্থান হবে,তার কি হল ?কেন প্রতিশ্রুতি রক্ষা করতে পারলেন না ? কেন স্বাধীনতার পর সবচেয়ে বেশি বেকারত্ব আপনাদের আমলে  ?  


মারণ ভাইরাস করোনা যখন প্রকোপ ছড়িয়ে ছিল সারা দেশ জুড়ে ,তখন কোন মুখ্যমন্ত্রীকে, কোন নেত্রীকে আপনারা পাশে পেয়েছিলেন । রাস্তায় নেমে আপনাদের পাশে দাঁড়িয়েছিল একটা মুখ্যমন্ত্রী তার নাম মমতা।বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীরা, দেশের প্রধানমন্ত্রী কিন্তু ঘরে বসেই তাদের নির্দেশ  পাঠিয়েছিলেন। বোঝা যায় ঘরের মেয়ে বলেই মমতা  রাজ্যের প্রতিটি প্রান্তে এই বয়সেও এত ঝুঁকি নিয়ে ছুটে গিয়েছিলেন বারবার এই সভা থেকে তৃণমূল ত্যাগী শুভেন্দু অধিকারীকেও তীব্র আক্রমণ করেন দেব। ঘাটালের সাংসদ বলেন বলেন আপনার নেতা-নেত্রীদের ভোটের পর পাওয়া যাবে কিনা ঠিক নেই, মমতা কিন্তু থাকবেন ।তিনি নন্দীগ্রামেই থাকবেন, এই বাংলায় থাকবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.