দেশ কে বিক্রি করে দিতে চাইছে বেচারামের পাটি বিজেপি,তাই বিজেপি কে হটানোর ডাক দিলেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

দেশ কে বিক্রি করে দিতে চাইছে বেচারামের পাটি বিজেপি,তাই বিজেপি কে হটানোর ডাক দিলেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ    রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো সকাল থেকে তার নির্বাচনী এলাকায় একের পর এক এলাকায় পদযাত্রা  ও সভা করে নির্বাচনী প্রচার করেন।রবিবার শালবনি ব্লকের মধুপুর  এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক নির্বাচনী সভার আয়োজন করা হয় ।ওই সভায় উপস্থিত ছিলেন তৃনমূলের  প্রার্থী  শ্রীকান্ত মাহাতো,তৃণমূল কংগ্রেসের নেতা নেপাল সিংহ, কাশেম খান  সহ আরো অনেকে। এরপর তিনি শালবনি ব্লকের লালগেড়িয়া অঞ্চলের মাহাতোপুর এলাকায় এক নির্বাচনী সভা করেন। সেই নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা সনত মাহাতো, তৃণমূল যুব কংগ্রেসের শালবনি ব্লক সভাপতি গৌতম বেরা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ।


এছাড়াও রবিবার তার নির্বাচনী এলাকার আরো বেশ কয়েকটি এলাকায় তিনি পদযাত্রা করেন।মাহাতোপুর এলাকায় নির্বাচনী প্রচার সভায়  তিনি তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করে বলেন বেচারাম এর পার্টি-বিজেপি। বিজেপি গোটা দেশটাকে বিক্রি করে দিতে চাইছে। দেশের রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থাগুলিকে বিক্রি করে দিয়েছে।আগামী দিনে সরকারি চাকরি থাকবে কিনা তা কেউ বলতে পারছে না। কেন্দ্রে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদির সরকার আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু যেখানে পেট্রোল এর দাম ১০০ টাকা হয়, রান্নার গ্যাসের দাম এক মাসে আড়াইশো টাকা বাড়ে সেখানে মানুষের আচ্ছা দিনের  স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে ।পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে ।কেন্দ্রের বিজেপি সরকার বাংলায় এসে বড় বড় কথা বলছে।বিজেপি গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে ।


তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। তিনি বলেন সামনে বিধানসভা নির্বাচনে বিজেপি নামক বেচারাম পার্টিকে বাংলা থেকে হঠানোর জন্য সকলকে শপথ গ্রহণ করতে হবে। বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। সেই সঙ্গে তিনি বলেন জঙ্গলমহল যখন অশান্ত হয়ে উঠেছিল তখন জীবনের ঝুঁকি নিয়ে ছুটে এসেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। তিনি ক্ষমতায় আসার পর একের পর এক উন্নয়নমূলক কাজ করেছে। তা সত্ত্বেও বিজেপি বাংলা দখল করার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। তাই বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে তিনি রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তেমনি সন্ত্রাস সৃষ্টিকারী সিপিএম কে ও তিনি বাংলা থেকে উৎখাত করার ডাক দেন।


 প্রতিটি সভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মহিলাদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। তাই তিনি মহিলাদের বলেন মা-বোনেরা যেভাবে এগিয়ে এসেছে তাতে আগামী দিনে বিজেপি বাংলা থেকে বিদায় নিবে। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মানুষের দায়িত্ব নেবেন ।তাই তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হিসেবে আপনারা আমাকে ভোট দিয়ে তৃতীয় বারের জন্য বিধায়ক নির্বাচিত করুন। আমি গত দশ বছর বিধায়ক হিসেবে কি কাজ করেছি সেটা আপনারা জানেন ।আমি আমার কাজের খতিয়ান জনগণের কাছে তুলে ধরেছি। প্রতিটি মানুষের কাছে তাই শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৭ শে মার্চ ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে  আবেদন জানান ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.