ময়নায় তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা - The News Lion

ময়নায় তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা

 


দি নিউজ লায়ণঃ     ভাজপায় যোগ না দেওয়ায় তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে হামলা চালালো শুভেন্দু অনুগামী দুষ্কৃতী বাহিনী। এমনকি তৃণমূল কর্মীদের বাড়ির মহিলা সদস্যদের ব্যাপক মারধর করা হয়। রেয়াত করা হয়নি বাড়ির শিশুদের। চাঞ্চল্যকর বিষয় হলো, আক্রান্ত তৃণমূল কর্মীদের পরিবার থানায় অভিযোগ দায়ের করতে গেলে ফের তাদের ওপর হামলা চালায় ভাজপার দুষ্কৃতী বাহিনী। শুক্রবার রাতে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব মেদিনীপুরের ময়নায়। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পাল্টা পথে নামে তৃণমূল। 


তৃণমূলের অভিযোগ, ময়নার নৈছনপুরে বেশ কিছুদিন ধরেই ভাজপায় যোগ দেওয়ার জন্য তৃণমূল কর্মীদের ওপর চাপ দেয়া হচ্ছিল কিন্তু তৃণমূল কর্মীরা দল ছাড়তে না চাওয়ায় শুক্রবার রাতে তাদের ওপর হামলা হয়। 40 থেকে 50 জন সশস্ত্র দুষ্কৃতী তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। লুটপাট করা হয় নগদ টাকা গয়না সহ বিভিন্ন সামগ্রী। তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করা হয়। মহিলা শিশুদেরও রেয়াত করা হয়নি বলে অভিযোগ।


 খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী ডাঃ সংগ্রাম দলুই। তাঁর নেতৃত্বে আক্রান্ত তৃণমূল কর্মীদের পরিবার থানায় অভিযোগ দায়ের করে ফেরার পথে ফের হামলা হয়। বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়। এরপরই পাল্টা পথে নামে তৃণমূল কর্মীরা। প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইয়ের অভিযোগ, পলাতক দুষ্কৃতীদের জরো করে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে ভাজপা। তৃণমূল কর্মীদের ওপর হামলা হচ্ছে। এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীরা প্রতিরোধ করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.