প্রয়াত মহারাজকে শ্রদ্ধায় স্মরণ অগণিত ভক্তের
দি নিউজ লায়ণঃ প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণতম সহ-অধ্যক্ষ (ভাইস-প্রেসিডেন্ট) স্বামী বাগীশানন্দজী মহারাজ। শুক্রবার সন্ধ্যা ৭.১০মিনিটে রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মহারাজের মরদেহ শুক্রবার রাত ১০টা থেকে আজ শনিবার সকাল ৮.৩০ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত ও অনুরাগীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা ছিল।
মহারাজের মরদেহ এরপরে বেলুড় মঠে নিয়ে আসা হয়। মঠের সংস্কৃতি ভবনে দেহ শায়িত রাখা হয়। ভক্ত ও অনুরাগীবৃন্দদের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধার জন্য এখানেই শায়িত রাখা হয়েছে। আজ সকাল থেকেই প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে মঠে আসছেন ভক্তেরা। সকালেই বালি বিধানসভা কেন্দ্র এলাকার প্রার্থী ডাঃ রাণা চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক মঠে এসে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানিয়ে যান।

Post a Comment