মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আবেদন জানিয়ে গড়বেতায় প্রচার করলেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আবেদন জানিয়ে গড়বেতায় প্রচার করলেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়ণঃ     শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা এলাকার অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের রসকুণ্ডু এলাকায় শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো নির্বাচনী প্রচার করেন ।তিনি শনিবার সকাল সাতটা থেকে রসকুণ্ডু এলাকায় গিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন। তিনি সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে। জঙ্গলমহলে উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


তাই যারা বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে ,তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে ,সেই বিজেপিকে এবং সন্ত্রাস সৃষ্টিকারী সিপিএমকে আপনারা ভোট দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকলে রাজ্য সরকার যে প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পগুলির সুবিধা মানুষ পাবে না ।তাই গরিব মানুষের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ।সেই সঙ্গে তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে, মানুষকে ভুল বুঝাচ্ছে। কিন্তু এই এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল আগামী দিনেও থাকবে ।


সেইসঙ্গে শ্রীকান্ত মাহাতো আরো বলেন যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ও হিংসা চায়না। তৃণমূল কংগ্রেস শান্তি ও উন্নয়ন চায়। গত দশ বছরে জঙ্গলমহলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।সেই জন্য তিনি ওই এলাকার বাসিন্দাদের বলেন আগামী ২৭ শে মার্চ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন। প্রচারের পাশাপাশি তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন। গ্রামবাসীদের কাছ থেকে তিনি অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন ।তিনি বলেন আমি আপনাদের পাশে আগে ছিলাম আগামী দিনেও থাকবো। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য আপনারা আমাকে ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.