ইন্দিরা গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনায় এবারে সরব হলেন রাহুল গান্ধী
দি নিউজ লায়নঃ নিজের ঠাকুমা তথা ইন্দিরা গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনায় এবারে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যা ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের মুখে যথেষ্ট তাৎপর্যবাহী বলে মনে করছেন রাজনৈতিক মহল। শুধু নিজের ঠাকুমার সিদ্ধান্তের সমালোচনা করেই থেমে থাকেননি রাহুল গান্ধী, একই সঙ্গে সমালোচনার মুখে তুলে দিলেন বর্তমান কেন্দ্রীয় মোদি সরকারকেও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ১৯৭৫ সালে দেশে ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা জারি করেছিলেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ছিল। তিনি স্পষ্ট জনিয়ে দেন, আমার ধারণা, ইন্দিরা গান্ধীর ওই সিদ্ধান্ত চূড়ান্ত ভুল পদক্ষেপ ছিল। এমনকি তার ঠাকুমা ইন্দিরা গান্ধীর পরে মনে হয়েছিল দেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত সঠিক হয়নি। এতদিন পরে এমনই বিস্ফোরক দাবি করলেন রাহুল গান্ধী।
উল্লেখ্য, ১৯৭৫-৭৭ সাল পর্যন্ত ভারতে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। সেই সময় কেড়ে নেওয়া হয়েছিল সাধারণ মানুষের মৌলিক অধিকার। সাংবিধানিক অধিকারকে খর্ব করে রাখা হয়েছিল। নিয়ন্ত্রণ করে রাখা হয়েছিল সংবাদমাধ্যমকে। সেই সময় বিরোধীদের জেলে পর্যন্ত যেতে হয়েছিল। তিনি বলেন, সেই সময়ের সঙ্গে বর্তমানে ভারতের পরিস্থিতির অনেকটাই মিল রয়েছে। তবে পার্থক্য একটা রয়েছে, সেটা হলো সেই সময় দেশে জরুরি অবস্থা চলাকালীন তৎকালীন কংগ্রেস সরকার দেশের প্রতিষ্ঠানগুলো দখলে নেয়নি। কিন্তু বর্তমান বিজেপি সরকার সেটাই করছে।
Post a Comment