বিজেপির প্রচারে মোদী, শাহ, যোগী,প্রস্তুতি চলছে জোরকদমে
দি নিউজ লায়নঃ ১৪ ই মার্চ রবিবার দুপুরে মেদিনীপুর বিধানসভার অন্তর্গত শালবনী ব্লক এর গোবরু’র দুর্গা মন্দির মাঠে জনসভায় যোগ দিতে আসছেন, কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। রবিবার বিকেলে খড়্গপুরের মালঞ্চা’তে র্যালিতে (রোড শো) অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৫ ই মার্চের বদলে, ১৪ ই মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী’র ওই কর্মসূচি নির্ধারিত হয়েছে। একদিন বাদে, মঙ্গলবার (১৬ ই মার্চ), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নারায়ণগড় বিধানসভার বেলদা স্টেডিয়াম গ্রাউন্ডে জনসভায় অংশগ্রহণ করবেন।
অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র মেগা শো আগামী ২০ শে মার্চ বিকেল ৫ টায়, খড়্গপুর বি এন আর গ্রাউন্ডে। ওইদিনই দুপুরে কাঁথিতে একটি জনসভা করে খড়্গপুরে আসার কথা তাঁর। একেবারে স্লগ ওভারে অর্থাৎ শেষ লগ্নে প্রচারে ঝড় তুলতে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আসছেন গৌতম গম্ভীর। বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা কমিটির সহ সভাপতি শুভজিৎ রায় শনিবার জানালেন, “১৪ ই মার্চ শালবনী বিধানসভার অন্তর্গত গোবরুতে জনসভা করতে আসছেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্মৃতি ইরানি।
ওই দিন বিকেলে খড়্গপুরের মালঞ্চাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশাল র্যালি অনুষ্ঠিত হবে। ১৬ ই মার্চ নারায়ণগড় বিধানসভার অন্তর্গত বেলদায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা। অপরদিকে, ২০ শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাসমাবেশে অনুষ্ঠিত হবে খড়্গপুর বি এন আর গ্রাউন্ডে। ২৫ শে মার্চ দাঁতনে আসছেন বিখ্যাত ক্রিকেটার ও সাংসদ গৌতম গম্ভীর

Post a Comment