এগারো বছর পরে ভোট দিলেন তৃনমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো
দি নিয়জ লায়ন; এগারো বছর পরে শনিবার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লালগড় থানার আমলিয়া গ্রামে নিজের বুথে সস্ত্রীক ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। শনিবার স্ত্রী নিয়তি মাহাতো কে সঙ্গে নিয়ে আমলিয়া ভোটকেন্দ্রে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে তিনি ভোট দেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তারপর বলেন ভারতের প্রতিটি মানুষের উচিত তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য ভোট দেওয়া ।আমি ভারতবর্ষের একজন নাগরিক তাই আমি ভোট দান করেছি।
তিনি আরো বলেন যে ঝাড়গ্রাম শুধু নয় ঝাড়গ্রাম জেলার চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবে । তিনি বলেন শনিবার থেকে খেলা শুরু হয়েছে। আগামী দিনে এই খেলা চলবে। খেলার নাম হলো উন্নয়ন। উন্নয়নের খেলা বাংলায় আরো জোর কদমে শুরু হবে। সেই সঙ্গে তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সংস্থা তাকে বারবার ডাকছে যার ফলে তিনি দলের কাজ ঠিকভাবে করতে পারেনি।
তিনি আরো বলেন যে এতে দলের কোন ক্ষতি হবে নি। জঙ্গলমহলের মানুষ এবার বিজেপিকে প্রত্যাখ্যান করবে। চার 0 গোলে তৃণমূল জয়লাভ করবে । কারণ বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকসভা নির্বাচনে মানুষের ভোট লুট করেছিল ।সেই মানুষরা এবার বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং সেই প্রস্তুতি শনিবার প্রথম পর্বের নির্বাচন থেকে শুরু হয়েছে বলে তিনি জানান।

Post a Comment