মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাকির হোসেনের হাসপাতালের বেড থেকে শুয়েই প্রচার
দি নিয়জ লায়ন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নিমতিতা স্টেশনে আইডি বিস্ফোরণ কান্ডে জখম হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী জাকির হোসেনের ওপর পুনরায় ভরসা করে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পরেই এলাকায় শুরু হয়েছে জাকির অনুগামীদের অভিনব প্রচার।নিজের বিধানসভা কেন্দ্রে উপস্থিত থাকতে না পারলেও জাকিরের কেবলমাত্র ছবি নিয়ে আর ভিডিও বার্তাকে জায়ান্ট স্ক্রীনে সাধারণ মানুষকে দেখিয়ে চলছে জোড় কদমে প্রচার। একমাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভরতি রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন । অসুস্থতার কারণে প্রচারে শামিল হতে পারবেন না তিনি।
বিশেষ সূত্র মারফত শনিবার বিকেলে জানা যায়, আগামী ২এপ্রিল তিনি মনোনয়ন জমা দিতে কলকাতা থেকে অ্যাম্বুল্যান্সে আসবেন জঙ্গিপুরে।১৭ ফেব্রুয়ারি রাতে তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরতে নিমতিতা স্টেশনে গিয়েছিলেন জাকির হোসেন। সেই সময় স্টেশনে বোমা বিস্ফোরণ হয়। যার জেরে গুরুতর জখম হন শ্রমমন্ত্রী-সহ কমপক্ষে ২৫ জন। রাতেই জাকির হোসেনকে নিয়ে আসা হয় কলকাতায়। সেই থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী। অস্ত্রোপচারের পর পরিস্থিতি স্থিতিশীল হলেও এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। কিন্তু জঙ্গিপুর থেকে এবারও তাঁকেই প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এলাকায় যাওয়া অত্যন্ত প্রয়োজন।
কিন্তু এই মুহূর্তে তার পক্ষে প্রচারে যাওয়া কোনওভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেই কারণেই কর্মীদের মনোবল ফেরাতে হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন জাকির হোসেন। এদিন তিনি বলেন, “জঙ্গিপুরের মানুষের আশীর্বাদ আর ডাক্তারদের চেষ্টায় এত কিছুর পর আমি কথা বলতে পারছি। মুখ্যমন্ত্রী, ববি দা, নির্মল মাজির প্রতি আমি কৃতজ্ঞ।
এলাকাবাসীকে বলছি, আমি তাঁদের পাশে রয়েছি। আজীবন পাশে থাকব।” ২৬ এপ্রিল জঙ্গিপুর আসনের নির্বাচন। জানা গিয়েছে, কোনওভাবেই নির্বাচনী প্রচারে শামিল হতে পারবেন না জাকির হোসেন। সে ক্ষেত্রে কেবল মাত্র কয়েকঘণ্টার জন্য অ্যাম্বুল্যান্সে করে এলাকায় ফিরবেন তিনি মনোনয়ন পেশের জন্য। তবে জয়ের বিষয়ে নিশ্চিত মন্ত্রী। হাসপাতালের বেডে শুয়েই বললেন, “জঙ্গিপুরবাসী আমার পাশে ছিলেন, আছেন আর থাকবেন।”। এদিন জাকির এর অনুগামীরা বলেন," জাকির দা আমাদের পাশে ছিলেন আছেন থাকবেন। আমরাও সর্বস্ব দিয়ে উনার পাশে থাকবো"।

Post a Comment