ওড়াকান্দিতে গিয়ে নতুন প্রাথমিক স্কুল তৈরির ঘোষণা দিলেন মোদী
দি নিয়জ লায়ন; গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দিতে গিয়ে শান্তনু ঠাকুরের খুব প্রশংসা করেন মোদী। এদিন মোদী বলেন, 'হরিচাঁদের ঐতিহ্য বয়ে নিয়ে চলা শান্তনু ঠাকুর ভারতের সংসদে আমার সহযোগী। আমার থেকে বয়সে ছোট। কিন্তু আমি উনার কাছ থেকে অনেক কিছু শিখি। কারণ উনি হরিচাঁদজির মহান শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করেছেন। উনি কর্মঠ। দিনরাত পরিশ্রম করেন।' এদিন মোদীর সফরসঙ্গী ছিলেন বনগাঁর বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরও৷
এদিন মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দিতে গিয়ে নতুন প্রাথমিক স্কুল তৈরির ঘোষণা দিলেন মোদী৷ সেখানেই নিজের ভাষণে মতুয়াদের পাশে থাকার বার্তা দেন নরেন্দ্র মোদী৷ আশ্বাস দেন শিক্ষার প্রসারে পাশে থাকার৷ মোদীর প্রতিশ্রুতি, ওড়াকান্দিতে মেয়েদের মাধ্যমিক স্কুলের আপগ্রেডেশন করবে ভারত সরকার৷ সেখানে সমস্ত অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করা হবে৷ তৈরি করা হবে নতুন প্রাথমিক স্কুলও৷ মোদী জানান, কোটি কোটি ভারতবাসীর তরফে হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
বারুণী উৎসব নিয়ে বড় ঘোষণা মোদীর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে প্রতি বছর বাংলাদেশে বারুণী উৎসবের আয়োজন করা হয়৷ ভারত থেকেও মতুয়ারা সেখানে যান অংশগ্রহণ করতে৷ ভবিষ্যতে সেই যাত্রা যাতে আরও সুষ্ঠ ভাবে হয়, তা ভারত সরকারের তরফে নিশ্চিত করা হবে বলেও এদিন প্রতিশ্রুতি দেন মোদী৷ পাশাপাশি, সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নে সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি৷ তারপর দুপুর ২টার দিকে হেলিকপ্টার-এ করে ওড়াকান্দি ত্যাগ করেন তিনি।

Post a Comment