শালবনির কোবরা জওয়ান দের ক্যাম্পে গুলিতে দুই জওয়ান এর মৃত্যু, তদন্তে পুলিশ - The News Lion

শালবনির কোবরা জওয়ান দের ক্যাম্পে গুলিতে দুই জওয়ান এর মৃত্যু, তদন্তে পুলিশ

 


দি নিউজ লায়ন;     সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার কমলা এলাকায় থাকা ২০৭ কোবরা ক্যাম্পে চলল গুলি,এই গুলিতে নিহত ২ জওয়ান।জানা গিয়েছে নিহত পুরুষ জওয়ান এর নাম রাজীব কুমার যাদব,যার বয়স আনুমানিক ৩৮, তার বাড়ি উত্তরপ্রদেশে,অপর মৃত মহিলা জওয়ান এর  নাম রাবড়ী সেজালবেন,যার বয়স আনুমানিক ৩৫ বছর, তার বাড়ি গুজরাট এর গান্ধী নগরে।


এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে ২০৭ কোবরা ক্যাম্পের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে মুখে কার্যত কুলুপ এঁটেছে জওয়ানরা,দুই জনের মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। ওই মহিলা কোবরা জওয়ান রবিবার রাতে ডিউটি করে ছিল বলে জানা যায়।তবে সি আর এফ এর ২০৭ কোবরা ক্যাম্পের পক্ষে জানানো হয় ওই দুই জওয়ান তাদের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে  আত্মহত্যা করেছে। 


কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে কোবরা ক্যাম্পে কি করে এমন ঘটনা ঘটতে পারে।তবে ওই মহিলা জওয়ান এর সাথে মৃত পুরুষ জওয়ান এর ভালো সম্পর্ক ছিল  বলে  বিশেষ সূত্রে জানা যায়।মৃত দুই জওয়ান এর বাড়িতে খবর পাঠানো হয়েছে।বিধানসভা নির্বাচনের মুখে কোবরা ক্যাম্পে গুলি তে দুই জওয়ান এর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.