সাতসকালে চায়ের আসরে জনসংযোগ, শহরের কেন্দ্রে ছিমছাম দু কামরার ভাড়া বাড়ির খোঁজ তৃনমূল প্রার্থীর - The News Lion

সাতসকালে চায়ের আসরে জনসংযোগ, শহরের কেন্দ্রে ছিমছাম দু কামরার ভাড়া বাড়ির খোঁজ তৃনমূল প্রার্থীর

 


দি নিউজ লায়ন;     সময় বিলম্ব নয়!সোমবার সাতসকালে চায়ের আসরে জনসংযোগে নামলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র। শিলিগুড়ির কেন্দ্রে ছিমছাম দু কামরার ভাড়া বাড়ি নিয়ে স্থায়ী বসবাসের পরিকল্পনার তাঁর। এদিকে চায়ের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। চা সঙ্গে পেলে কয়েক ঘন্টা বেমালুম রাজনৈতিক তর্জা থেকে আগামীর উন্নয়নমুখী পরিকল্পনা, আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনায় মেতে ওঠেন তিনি। হ্যাঁ এসবটা নিজের মুখেই জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শিলিগুড়ির কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ওম প্রকাশ মিস্রা। অধ্যাপক হিসেবে কলকাতায় থাকার সুবাদে জন্মভূমি  উত্তরের মাটি তার কাছে চেনা হলেও দীর্ঘসময় সাধারনের সঙ্গে গল্প-গুজব করার তেমন সুযোগ হয়নি তার। তবে বাম আমলে শ্রমিক সংগঠনের করতে গিয়ে বাবা আততায়ীদের হাতে খুন সঙ্গে পারিবারিক রাজনৈতিক প্রেক্ষাপটের দরুন তাকে চেনেন শিলিগুড়ির ওয়াকিবহাল মহল। 


সোমবার সাত সকালে বেরিয়ে হিলকার্ট রোড ব্যাবসায়িদের সঙ্গে গল্প জুড়ে দেন তিনি। তাকে চিনতে পেরেই চা না কফি আতিথেয়তায় করতে লেগে পড়েন ব্যবসায়ী ও এলাকার স্থানীয়রা। তিনি অবশ্য সাফ জানিয়ে দেন চাই শুধুমাত্র চা। তিনি বলেন এদিনের আলোচনা সেভাবে প্রচার কর্মসূচির অংশ নয়।সকলের সঙ্গে চা খেতে খেতে তাদের সমস্যা অসুবিধে শুনেছি। শহরের আম সাধারনের সঙ্গে নেতা দলীয় সমর্থক নয়, তাদেরই একজন হয়েই সাধারনের প্রয়োজনীয়তাগুলি জানার চেষ্টা করছি। শিলিগুড়ির উন্নয়নে তৃনমূলের আগামী পরিকল্পনার কথাও তাদেরকে জানাচ্ছি বলে জানান তিনি।


 একইসঙ্গে বিকেলের পর ফের শিলিগুড়ি ৪৭নাম্বার ওয়ার্ডে প্রচারে বেড়িয়ে পড়েন তিনি। সেখানে এলাকাবাসীদের দরজায় পৌঁছে যান।এলাকাবাসীরা জানাচ্ছেন   তার যেকোনো বিষয় নিয়ে অগাধ জ্ঞান। সবটা বুঝিয়ে বলেন তিনি। কেন তৃনমূলের বিকল্প নেই তাও সকলকে বুঝিয়েছেন। রবিবারই নেত্রী প্রার্থী হিসেবে মঞ্চ থেকে জনগনের সঙ্গে পরিচয় করানোর পরই শিলিগুড়ি ময়দানে নেমে ব্যাট হাতে সাধারনের বলে খেলতে নেমে পড়েন তিনি। একইসঙ্গে তিনি জানান ২০১১সালের শিলিগুড়ি কেন্দ্রের তৃনমূল বিধায়ক ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য্যের সঙ্গে তার  বাড়িতে সাক্ষাৎ করে তাঁর কাছে নির্বাচনী লড়াইয়ের পরামর্শ নিয়েছেন। ওম প্রকাশ বাবু জানান প্রাক্তন তৃনমূল বিধায়ক তথা ডাঃরুদ্রনাথ ভট্টাচার্য্য তাকে বলেছেন তার মতো সুশিক্ষিত বিবেচক মানুষের শিলিগুড়ি শহরে অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন মানুষের কাছ পৌছেও ভালো প্রতিক্রিয়া মিলছে।


 অন্যদিকে মন্ত্রীর ওয়ার্ডেই স্থায়ী ভাবে বসবাস করে শিলিগুড়ির রাজনীতির পাক্কা খেলোয়াড় হয়ে উঠতে চলেছেন তিনি। শহরের কেন্দ্রে কলেজ পাড়া কিংবা হাকিম পাড়া,আশ্রম পাড়ায় একতলা সাধামাটা বাড়ির খোঁজ করছে তার জন্য দল। তিনি বলেন ছিমছাম দু কামরার ঘর হলেই যথেষ্ট। একটি শোবার ঘর ও নির্বাচনী কাজের জন্য যেহেতু প্রচুর লোক আসবেন সেক্ষেত্রে একটি অফিস কাম ড্রয়িং রুম দরকার। ব্যাস তাহলেই হয়ে যাবে। তিনি জানান বর্তমানে হোটেলে রয়েছি। নেত্রী যখন দায়িত্ব দিয়েই দিয়েছেন তাই স্থায়ীভাবে সেই ভাড়ার বাড়িতেই ১০-১৫বছরের জন্য শিলিগুড়িতে থাকবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.