. বাগদা ও বনগাঁ বিধানসভা কেন্দ্রের কছু তথ্য
দি নিউজ লায়নঃ
বাগদা ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জয় পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী উপেন বিশ্বাসকে তিনি ১২ হাজার ২৩৬ ভোটে হারিয়েছিলেন। বাগদা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ১০২০২৬। অন্যদিকে, তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৮৯,৭৯০। এই কেন্দ্রে গতবার তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ৮৯৯৬।
বনগাঁ উত্তর গত বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তরকেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী। গতবার তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৯৫,৮২২। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ৬২,৬৩০। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে এই কেন্দ্রে বিজেপির ভোট ছিল ২১,২৬২। এবার এই কেন্দ্রে বিজেপির সংগঠন যথেষ্ট শক্ত হয়েছে। ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে বড় সংখ্যায় মতুয়া ভোট।
বনগাঁ দক্ষিণ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৮৩ ষতাংশ ভো পড়েছে। গত বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯২,৩৭৯। দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ৬৪,৪৭৫। গত বিধানসবা ভোটে এই কেন্জদ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছিলেন ২৪,৩৮৪টি ভোট। এবার এই কেন্দ্রেও মতুয়া ভোট অনেক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Post a Comment