নন্দীগ্রাম দিবসে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
দি নিউজ লায়নঃ আজ নন্দীগ্রাম দিবস। তিনি নন্দীগ্রামের শহিদ বেদিতে শ্রদ্ধাজ্ঞাপনের পর ভগবানপুরে জনসভা করেন। সেখানে শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, যাঁর বিরুদ্ধে নন্দীগ্রাম আন্দোলনে গুলি চালানোর অভিযোগ উঠেছিল সেই অবসরপ্রাপ্ত পুলিস আধিকারিক সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় কেনও তৃণমূলে। তিনি আরও বলেন, যে পুলিস অফিসার অরুণ গুপ্ত এবং তন্ময় রায়চৌধুরী নন্দীগ্রামে গুলি চালিয়েছিলেন, তৃণমূল সরকারের আমলে তাঁদের পদোন্নতি হয়েছে। তিনি জনগনকে বলেন, ক্ষমা করবেন না।
আমি শহিদ পরিবারের প্রতি দায়বদ্ধ। দলমত, সম্প্রদায় নির্বিশেষে নন্দীগ্রামের মানুষ আমার আত্মীয় স্বজন। আমি সকলের পাশে রয়েছি এবং থাকব।" পাশাপাশি তিনি এও বলেন, '২০০৭-এ নন্দীগ্রামে তৃণমূল ঢুকতে পেরেছিল বিজেপির জন্যই।' সেবার লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে থাকা বিজেপি প্রতিনিধি দলের সাহায্যেই সোনাচূড়া ঢুকতে পেরেছিল তৃণমূল। তাঁর আরও অভিযোগ, সিলেবাসে জায়গা দেওয়া হয়েছে সিঙ্গুরকে, কিন্তু নন্দীগ্রাম বাদ! এই সরকারের নন্দীগ্রামে শহিদ দিবস পালনের কোনও অধিকার নেই।

Post a Comment