সাংসদ হয়েও যারা যারা বিজেপি প্রার্থী হলেন - The News Lion

সাংসদ হয়েও যারা যারা বিজেপি প্রার্থী হলেন



দি নিউজ লায়নঃ   রবিবার দ্বিতীয় ও তৃতীয় দফায় ভোটগ্রহণ রয়েছে এমন ৬৩ আসনের প্রার্থীদের নাম জানাল গেরুয়া শিবির। তাতে রয়েছেন দলের ৪ সাংসদ। এদের মধ্যে কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও নিশীথ প্রামাণিককে। আবার রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকেও প্রার্থী করেছে বিজেপি।  কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ। ২০১৯-এ তিনি নির্বাচিত হয়েছেন সাংসদ হিসেবে।  তাঁকে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে টালিগঞ্জ থেকে। টালিগঞ্জে তৃণমূলের অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তিনি লড়বেন।


এছাড়াও বিজেপি প্রার্থী করেছে লকেট চট্টোপাধ্যায়কে।তিনি হুগলির সাংসদ। তাকে প্রার্থী করা হয়েছে চুঁচুড়া থেকে।  চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছেন তৃণমূলের অসিত মজুমদার।এছাড়া প্রার্থী করা হয়েছে সাংসদ নিশীথ প্রামাণিক ও স্বপন দাশগুপ্তকে। নিশীথ প্রামাণিককে প্রার্থী করা হয়েছে দিনহাটা থেকে। তিনি কোচবিহারের সাংসদ। এবার বিধানসভায় লড়বেন। দিনহাটায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে রয়েছেন তৃণমূলের উদয়ন গুহ।  আর রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত লড়বেন তারকেশ্বর থেকে।  স্বপন দাশগুপ্তের বিরুদ্ধে রয়েছেন তৃণমূলের রমেন্দু সিংহরায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.