ভোট প্রচারে ব্যস্ত পুরপ্রশাসক, হাফ হাজিরাতেই দিনকভার কর্মীরা, এমনই অরাজক পরিস্থিতিতে চলছে শিলিগুড়ি পুরনিগমের
দি নিউজ লায়নঃ ভোট প্রচারে ব্যস্ত পুরপ্রশাসক। হাফ হাজিরাতেই দিনকভার কর্মীদের। এমনই অরাজক পরিস্থিতিতে চলছে শিলিগুড়ি পুরনিগমের। শনিবার ১টায় পুরনিগমে ধরা পড়লো কর্মীদের বাড়িমুখী ছুটের ছবি। এমনিতেই হাফ ডে তার ওপর শহর জুড়ে দমকা হাওয়ার দাপট তাই এক্কেবারে টাইম নেই। জন্ম মৃত্যু শংসাপত্র নিবন্ধিকরন কাউন্টার থেকে সমস্ত বিভাগ বন্ধ বলে জানিয়ে দিচ্ছেন কর্মীরা। ঢুকতেই চারিদিক থেকে একই রব সব বন্ধ হয়ে গিয়েছে সোমবার আসবেন। ভোট প্রচারের তুমুল ব্যস্ততার মাঝে পুরনিগমমুখী সেভাবে হতে পারছেন না প্রশাসক অশোক ভট্টাচার্য্য। তিনি দিবারাত্র প্রচারেই ব্যস্ত।একই দশা অন্যান্য প্রশাসক বোর্ডের সদস্যদের। যার জেরে ভুগতে হচ্ছে আম সাধারণকে।
পুরনিগমে প্রিয়জনের মৃত্যুর নিবন্ধিকরন করাতে আসা বিশ্বজিৎ দাস জানান আমি ১২টায় এসেছি। ১২.৪০নাগাদ এই বিষয় সংক্রান্ত জরুরী কিছু কাগজপত্র জেরক্স করাতে যাই সেখানে থেকে ফিরে দেখি কর্মীরা বলছে সব বন্ধ হচ্ছে এখন আর কিছু হবে না। তখনও ঘড়িতে ১টা পুরোপুরি বাজেনি। একই দশা ট্রেড লাইসেন্স সংক্রান্ত কাজে আসা অপর এক ব্যক্তির। তাকে অবশ্য গেট থেকেই নিরাপত্তা রক্ষী জানিয়ে দেন এখন সব বন্ধ হয়ে গিয়েছে আর কোনো কাজ হবে না। একপ্রকার ক্ষুদ্ধ হয়েই ঘড়িতে তাঁকিয়ে পূরনিগমের ভেতরে যান তিনি। এই বিষয়ে পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া জানান শনিবার ২-২.৩০পর্যন্ত আমরা থাকি। কর্মীদেরও ২টো অবধি থাকার কথা বলা রয়েছে। তবে এটা সত্যি যে তারা আগেই বেড়িয়ে গিয়েছেন।
তবে কর্মীদের গড় হাজিরা ও কাজের সময় নির্দিষ্ট করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে আরও একটি সমস্যা ভাবাচ্ছে পুর নিগমের আধিকারিকদের পুরনিগমের শিক্ষা থেকে স্বাস্থ্য একাধিক দায়িত্ব যে সক্রিয় মেয়র পারিষদের ওপর ন্যস্ত করেছিলেন সেই অশোক ঘনিষ্ঠ শঙ্কর ঘোষ রামের ঝান্ডা হাতে নেওয়ার লক্ষে চলতি সপ্তাহে সমস্ত প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। পুর কমিশনার জানিয়েছেন সরকারি তরফে তার ইস্তফাপত্র গৃহীত হয়ে গিয়েছে। যার জেরে স্বাস্থ্যের মতো জরুরি বিভাগ ফাঁকা পড়ে রয়েছে। আর এই সময়ে শহরে করোনা সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ নিতে হচ্ছে সেক্ষেত্রে নির্বাচনের মুখে করোনা ও ভ্যাকসিন সংক্রান্ত কাজের চাপ রয়েছে পুরনিগমের ওপর। সংশ্লিষ্ট বিভাগ ফাঁকা থাকায় সে পরিষেবা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। কমিশনার যদিও বলেন রাজ্য সরকারের তরফে কোনো নির্দেশ এলে সোমবার বিষয়টি পরিষ্কার হবে। পুর প্রশাসককে সেমত ব্যবস্তা নিতে হবে।

Post a Comment