দাঁতন বিধানসভা এলাকায় বিক্রম প্রধানের সমর্থনে প্রচারে মানুষের ঢল
দি নিউজ লায়নঃ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান কে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়ে মিছিলের আয়োজন করা হয়। প্রচার মিছিলে হাজার হাজার মানুষের সমাগম হয়। যেভাবে প্রচারে মানুষের ঢল নামে তা দেখে খুশি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। ওই প্রচার মিছিলে নেতৃত্ব দেন দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী বিধায়ক বিক্রম প্রধান। তিনি গ্রামবাসীদের বলেন নন্দীগ্রামের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে খুন করার চক্রান্ত করা হয়েছিল। তিনি বলেন সারা ভারতবর্ষের প্রতিবাদী মুখ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করা হচ্ছে। বাংলার মানুষ এই বিধান সভা নির্বাচনে মমতার উপর আক্রমণের উপযুক্ত জবাব বিজেপি কে দেবে। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলা বন্ধ করুন বাংলার মানুষ শান্তিতে রয়েছে ।বাংলা কে গুজরাট উত্তরপ্রদেশে বানাতে দেবেন না বাংলার মানুষ কোনোদিনই। বাংলাকে গুজরাট হতে দেবে না ।তৃণমূল কংগ্রেস শান্তি ও উন্নয়ন চায়।বাংলার উন্নয়ন কে অব্যাহত রাখতে সাম্প্রদায়িক শক্তি বিজেপি কে ও সন্ত্রাস সৃষ্টিকারী সিপিএমকে বাংলা থেকে উৎখাত করারতিনি ডাক দেন।

Post a Comment