বিরামহীন প্রচারে সকলের আবদার রাখতে বয়স্কদের পাশে বসে মনোযোগী শ্রোতা আবার নবীনদের সঙ্গে সেলফি তুলছেন গৌতম দেব - The News Lion

বিরামহীন প্রচারে সকলের আবদার রাখতে বয়স্কদের পাশে বসে মনোযোগী শ্রোতা আবার নবীনদের সঙ্গে সেলফি তুলছেন গৌতম দেব

 


দি নিউজ লায়নঃ   বিরামহীন প্রচারে সকলের আবদার রাখছেন গৌতম দেব।সোম থেকে রবি নিয়মমাফিক সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন প্রচারে নামছেন তৃতীয় বারের জন্য ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃনমূল মনোনীত প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক গৌতম দেব।আর প্রচারে নেমে নিজ বিধানসভা এলাকার বাড়ি বাড়ি পৌঁছে আট আশি সকলের আবদার রাখছেন তিনি।


 যেমন মনযোগী হয়ে শুনেছেন বয়সের ভারে ভাঁজ পড়ে যাওয়া চামড়ায় বৃদ্ধ বৃদ্ধাদের কথা। তাদের সমস্যা জানানোর পাশাপাশি পরামর্শও দিচ্ছেন সদ্য প্রাক্তন মন্ত্রীকে তাঁরা। একইসঙ্গে আবার খুদে ও নবীনদের আবদারে তাদের সঙ্গে সেলফি তুলছেন গৌতম দেব। শনিবার প্রচারে নেমে ৪২ নং ওয়ার্ডের পারিজাত চকে ৮৫'তম পারিজাত জয়ন্তী সমারোহে যোগ দেন তিনি। ১৯-ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের শিলিগুড়ি পুরনিগমের সংযোজিত

৪৪ নং ওয়ার্ড এলাকা নির্বাচনী প্রচারে নেমে বাড়ি বাড়ি যান সদ্য প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.