কার্তুজ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে গ্রেফতার ২ - The News Lion

কার্তুজ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে গ্রেফতার ২

 


দি নিউজ লায়নঃ   কয়েকদিন আগে হাওড়া স্টেশন থেকে কার্তুজ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতের আদেশ দিয়েছে আদালত। এই কার্তুজ কোথায় পাঠানো হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমেছে হাওড়া জিআরপি। সূত্রের খবর, গত তিন তারিখ হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয় নাইন এম এম পিস্তলের কিছু কার্তুজ।


 কুরিয়ারের মাধ্যমে এগুলো পাঠানো হচ্ছিল। এগুলি উদ্ধারের পর তদন্তে নামে হাওড়া জিআরপি। যদিও কুরিয়ারের প্যাকেটে থাকা ঠিকানা থেকে জানা গেছে লুধিয়ানার বাসিন্দা এক ব্যক্তি এই কার্তুজ পাঠিয়েছিলেন।ঔরঙ্গাবাদের এক ব্যক্তির কাছে তা পাঠানো হচ্ছিল। এদের ডেকে পাঠায় হাওড়া জিআরপি।জিজ্ঞাসবাদ করে জানা যায় কার্তুজ বিক্রির লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা করেন এরা। কিন্তু, যে কার্তুজ পাঠানো হয়েছিল তা সকলে ব্যবহার করতে পারেন না বলে জানা যায়।


 লুধিয়ানার ওই ব্যক্তি পুলিশকে জানায় তার কাছে বন্দুকের খাপের অর্ডার ছিল।কার্তুজ ভুলবশত পাঠানো হয়েছে। এতেই সন্দেহ হয় জিআরপির। ঔরঙ্গাবাদে পাঠানোর অর্ডার থাকলে তা হাওড়ায় কিভাবে চলে এলো তাও খতিয়ে দেখা হচ্ছে। এদের গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.