ফের লালমাটিতে লাল পতাকা তুলে ধরার পণ করলেন সুশান্ত ঘোষ
দি নিউজ লায়নঃ ফের লালমাটিতে লাল পতাকা তুলে ধরার পণ করলেন সুশান্ত ঘোষ। আদালতের নির্দেশে জেলায় ঢোকার অনুমতি পেয়েই জনসংযোগ শুরু করে দিয়েছিলেন তিনি। মূলত পায়ে হেঁটেই প্রচার চালিয়েছেন গ্রামের পর গ্রাম। লালমাটিতে ধুলো উড়িয়ে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে পুরনো সতীর্থদের। দলের পুরনো কর্মী যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের ভরসা জোগাচ্ছেন নিরাপত্তার।
বাম কর্মীদের ভয় দেখানোর পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা সুশান্ত ঘোষ।২০১১-তে পরিবর্তনের বছরে যে কয়েকটি আসন জিততে পেরেছিল সিপিএম তার মধ্যে ছিল সুশান্ত ঘোষের গড়বেতাও। কিন্তু ২০১৬-র নির্বাচনে গড়বেতা চলে গিয়েছে তৃণমূলের কব্জায়। পশ্চিম মেদিনীপুরের লালমাটির এই জায়গায় লাল পতাকা তুলে ধরার পণ করে বেরিয়ে পড়েছেন তিনি। তাঁকে দেখতে তাঁর সভাগুলিতে ভিড়ও হচ্ছে বেশ।
ভালুকশোল গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, মাওবাদীরাও জানে, তৃণমূলের বাপ-ঠাকুরদাও জানে, বিজেপির বাপ-ঠাকুরদাও জানে সুশান্ত ঘোষ কে। দীর্ঘ দিন দলীয় কর্মীদের পাশে থাকরতে পারেননি। কিন্তু এই সময়ে যাঁরা দলীয় কর্মীদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা দেখাবে, তাঁদেরকে তুলে এনে হাত পা ভেঙে দিয়ে তিনিই চিকিৎসা করাবেন বলেছেন।

Post a Comment