আসন সংখ্যা নিয়ে বাম-কংগ্রেস-আইএসএফের জোট জট
দি নিউজ লায়নঃ বাম-কংগ্রেস-আইএসএফের আসন সমঝোতা নিয়ে জট। মূলত কংগ্রেস এবং আইএসএফ-এর মধ্যে সমঝোতা না হওয়াতেই এই পরিস্থিতি। বিষয়টি নিয়ে এদিন ফের বৈঠকে বসেছে তিনপক্ষ। কে কোন আসনে লড়াই করবে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে সূত্রের খবর। তবে দফায় দফায় বৈঠকের পর কার্যত চূড়ান্ত আসন সংখ্যা। কংগ্রেস লড়তে চলেছে ৯২টি আসনে, আইএসএফ লড়বে ৩৭-৩৮টি আসনে, বাকি আসনে লড়বে বামেরা।
বাম-কংগ্রেসের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ আসন নিয়ে এখনও কথা হচ্ছে।দার্জিলিংয়ের ৪টি আসনের মধ্যে ৩টি লড়বে কংগ্রেস, একটিতে লড়তে পারে বাম। এই ধরনের কিছু আসন নিয়ে আলচনার পরই চূড়ান্ত হবে জোটের আসন তালিকা। এছাড়াও কে কোনও আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে বলে জানা গিয়েছে।

Post a Comment