পান্ডবেশ্বরে এবার বিজেপি কর্মীদের বিক্ষোভ জীতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে, নির্দল প্রার্থী দেওয়ার হুমকি
দি নিউজ লায়নঃ হাই ভোল্টেজ ড্রামা শেষ হয়েছে জীতেন্দ্র তিওয়ারিকে নিয়ে।শেষমেশ তিনি বিজেপি তে যোগ দিয়েছেন।তাকেই নাকি বিজেপির পক্ষ থেকে পান্ডবেশ্বর বিধানসভায় প্রার্থী করা হচ্ছে বুধবার এমন সংবাদ ছড়িয়ে পড়ে।তার পর থেকেই পান্ডবেশ্বরের বিস্তীর্ণ এলাকায় পুরানো বিজেপি কর্মীরা জীতেন্দ্র তিওয়ারির বিরোধিতায় নেমে পড়েন।
জীতেন্দ্র তিওয়ারি কে পদ্মফুল চিহ্নে পান্ডবেশ্বরে দাঁড় করালে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দাঁড় করানো হবে এই মর্মে দেওয়াল লিখন শুরু হয়ে যায়।পুরানো বিজেপি কর্মীদের কথায় জীতেন্দ্র তিওয়ারি টিএমসি বিধায়ক থাকাকালীন যেভাবে অত্যাচারের বুলডোজার চালিয়েছে বিজেপি কর্মীদের ওপরে তাকে মানতে পারছেন না তারা।টিএমসি ব্লক সভাপতির কথায় আমাদের আপদ বিদায় হয়েছে এবার বিজেপি তোরা সামলা।।

Post a Comment