মনোনয়ন দেওয়া শুরু হলো আজ থেকে - The News Lion

মনোনয়ন দেওয়া শুরু হলো আজ থেকে

 


দি নিউজ লায়নঃ  আজ থেকে রানাঘাট সহ কল্যাণীতে মহকুমা শাসকের দপ্তরে শুরু হলো মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। পাশাপাশি কৃষ্ণনগরেশুরু হলো মনোনয়ন জমা দেওয়া।তবে আজ মনোনয়ন জমা পড়িনি বলে জানা গিয়েছে।   30 শে মার্চ অবধি চলবে মনোনয়ন জমা দেওয়া।  তাই মহকুমা শাসকের দপ্তরে চূড়ান্ত ব্যস্ততা। আজ রানাঘাট মহকুমা অফিসে 5টি বিধান সভা কেন্দ্রের মনোনয়ন দাখিল হবে।বিধানসভা ক্ষেত্রগুলি হল রানাঘাট উত্তর পশ্চিম,রানাঘাট দক্ষিণ,রানাঘাট উত্তর পূর্ব,শান্তিপুর ও কৃষ্ণগঞ্জ বিধানসভা। 


অন্য দিকে কল্যাণী তে হরিনঘাটা ,চাকদাহ ,কল্যাণী বিধানসভার  মনোনয়ন জমা দেওয়া যাবে।কৃষ্ণনগরে মনোনয়ন পত্র জমা দেওয়া হবে জেলা শাসকের দপ্তরে।আজ  রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে শুরু হয়েছে 5 টি বিধানসভা ক্ষেত্রের মনোনয়ন দাখিল।সেইকারণে মহকুমা অফিসের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে আজ মহকুমা শাসকের দপ্তরে আসেন রানাঘাটের মহকুমা পুলিশ অফিসার প্রবীর মন্ডল।তিনি মহকুমা শাসকের অফিসের চত্বর থেকে শুরু করে ঢোকা ও বেরোনোর পথ দেখেন।প্রয়োজনীয় পরামর্শ দেন অধস্তন পুলিশ অফিসারদের।


 পঞ্চম দফা নির্বাচনের আজ থেকে শুরু  মনোনয়ন পেশ।আগামী 17 ই এপ্রিল রানাঘাট মহকুমার পাঁচটি কেন্দ্রে নির্বাচন।মনোয়ন পত্র পেশ করা যাবে 30 শে মার্চ অবধি।27ও 28 তারিখ ছুটি থাকায় সেদিন মনোনয়ন দাখিল হবে না।31 শে মার্চ স্ক্রুটিনি।এবং নাম প্রত্যাহারের শেষ তারিখ 3এপ্রিল।বলে জানান রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.