ভাজপার হয়ে প্রচারে বেড়িয়ে বিক্ষোভের মুখে পড়লেন শিশির অধিকারী
দি নিউজ লায়নঃ ভাজপার হয়ে প্রচারে বেড়িয়ে বিক্ষোভের মুখে পড়লেন শিশির অধিকারী। কাকগেছিয়ায় শিশিরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সোমবার রাতে উত্তর কাঁথির বিজেপি প্রার্থী সুমিতা সিনহার হয়ে কাঁকগেছিয়া এলাকায় সভা করার কথা ছিল শিশির অধিকারীর। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, শিশির সোমবার সন্ধ্যায় ওই এলাকার উদ্দেশ্যে রওনা হন। শিশির সভাস্থলের কাছে পৌঁছানো মাত্রই শিশিরকে ঘিরে গান বাজিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। তাদের অভিযোগ, বিশ্বাসঘাতকতা করেছেন শিশির অধিকারী।
যেভাবে তিনি তৃণমূলকে পিছন থেকে ছুরি মেরে মমতাকে অসম্মানিত করে ভাজপায় নাম লিখিয়েছেন তা অত্যন্ত অনৈতিক। তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। গদ্দারি করেছেন। এর জবাবদিহি তাকে করতে হবে। শিশির অধিকারীকে ঘিরে চিটিংবাজ স্লোগান দিতেও শুরু করেন তারা। প্রায় আধঘন্টা ধরে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে উপস্থিত থাকা বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেঁধে যায়। টর্চ জ্বালিয়ে বিক্ষোভকারীদের চেনার চেষ্টা করেন শিশির অধিকারী।
বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের দেখে নেওয়ার হুমকি দেন শিশির। মুহুর্তের মধ্যে রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, অমিত শাহের সভামঞ্চ থেকে তিনি যে ভাষায় তৃণমূলকে আক্রমণ করেছেন দলনেত্রী কে অপমান করেছেন তার প্রতিবাদে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছেন। এরপর তিনি যেখানেই যাবেন সেখানেই তাকে বিক্ষোভের মুখে পড়তে হবে। বিশ্বাসঘাতকতা পূর্ব মেদিনীপুরের মানুষ কোন দিন বরখাস্ত করবে না।

Post a Comment