অধীর চৌধুরীর ওপর স্নায়ুচাপ বাড়াতে কংগ্রেসের গড়েই শুরু হয়েছে দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেস কর্মীদের তুমুল বিক্ষোভ - The News Lion

অধীর চৌধুরীর ওপর স্নায়ুচাপ বাড়াতে কংগ্রেসের গড়েই শুরু হয়েছে দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেস কর্মীদের তুমুল বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ গত দু'বছর আগেও এমন ঘটনা খোদ বিরোধীরা ভেবে উঠতে পারতোনা। অবশ্য এবারের বিধানসভা নির্বাচনে সকল পাটিগণিত হিসেব-নিকেশ পাল্টে গিয়েছে এক ঝটকায়। হতভম্ব হয়ে পড়ছেন স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও! কংগ্রেসস কর্মীদের বিদ্রোহে রীতিমতো জেরবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী পর্যন্ত। জেলার কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত  সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এসেছে জোর কদমে। 


প্রার্থী বদলের দাবিতে  দলের নেতা ও কর্মীরা একযোগে রাস্তায় নেমে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। মঙ্গলবার ঐ বিক্ষোভকারীরা দলীয় পতাকা হাতে নিয়েই জানান, আগামী দিনে তারা আরও বেশি জমায়েত করে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। বিক্ষোভকারীদের জোরালো দাবি, "কংগ্রেস দলে থেকে বহিরাগত প্রার্থী মানা হবে না। ভূমিপুত্র প্রার্থী চাই। তা না হলে তারা নির্দল প্রার্থী দেওয়া হবে"। কয়েকদিন আগেই একই রকমভাবে সূতি ও বড়ঞা বিধানসভা কেন্দ্রেও বিক্ষোভ হয়েছে। দলের একটা বড় অংশ নির্দল প্রার্থী দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে।


 একের পর এক বিধানসভা কেন্দ্রে এভাবে বিদ্রোহ হতে শুরু করায় কংগ্রেসের স্নায়ুচাপ বেড়েছে।কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী হয়েছেন হাসানুজ্জামান। দলের একটা বড় অংশ স্থানীয় এক নেতাকে প্রার্থী হিসেবে চাইছিল। সেটা না হওয়াতে তারা ক্ষোভে ফেটে পড়ে। দলের নেতা সামসুল হোদা বলেন, বহিরাগত কাউকে যাতে প্রার্থী করা যাবে না বলে নেতৃত্বকে আগেই জানানো হয়েছিল। তারপরও বাইরের নেতাকে প্রার্থী করে দেওয়া হয়েছে। সেটা মেনে নেওয়া হবে না। তাই আশা করি দল সিদ্ধান্ত বদল করবে। তা না হলে আমাদের অন্য বড়োসড়ো সিদ্ধান্ত নেব বাধ্য হয়েই"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.