ভারতীয় জনতা পার্টির নদিয়া দক্ষিণ জেলা সাংগঠনিক কর্মকর্তাদের গণপদত্যাগপত্র, জেলা এবং রাজ্য সভাপতির কাছে
দি নিউজ লায়নঃ আসন্ন বিধানসভা নির্বাচনে নদীয়া জেলার অধিকাংশ বিজেপি প্রার্থীদের দলীয় প্রার্থী তালিকা নিয়ে সন্তুষ্ট নন পুরাতন কর্মীরা। তাদের বক্তব্য অনুযায়ী দুদিন আগে যোগ দেওয়া তৃণমূল সিপিএম থেকে আসা দাগি আসামি বা আর্থিক কেলেঙ্কারি যুক্ত মানুষজনকে দলের প্রার্থী করলে ভাবমূর্তি নষ্ট হবে।
সে ক্ষেত্রে দল অতি সাধারণ একজন কর্মী কেউ প্রার্থী করলে অনেক ভালো ফল পাবে বলে মত প্রকাশ করেন তারা। এ দুদিন যাবত ফোনে বা সাক্ষাতে অনেকেই বলেছেন এধরনের কথা গুলি, কিন্তু তাদের কথা অনুযায়ী কর্ণপাত করেনি উচ্চ নেতৃত্ব তাই গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারা, এ ব্যাপারে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং নদিয়া দক্ষিণ জেলায় সাংগঠনিক সভাপতি অশোক চক্রবর্তীর কাছে গতকালকেই পাঠিয়েছিলেন তাদের লিখিত আবেদন।
তাতেও কাজ না হওয়ায় আজ দুপুর দুটো নাগাদ রানাঘাট বিজেপির দক্ষিণ জেলা বিজেপির কার্যালয়ে শতাধিক বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায় সাংসদ জগন্নাথ সরকার কে ঘিরে। যদিও জগন্নাথ বাবু এ প্রসঙ্গে বলেন, সকলেরই ইচ্ছা হয় নির্বাচনে অংশগ্রহণ করতে তাই ছোটোখাটো দু-একটি ক্ষোভ-বিক্ষোভ ঘটনা প্রকাশ্যে এসেছে তবে তা বোঝানো সম্ভব হয়েছে কর্মীরা নিজ নিজ বিধানসভায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামবেন অতি শীঘ্রই।
তবে পদত্যাগ পত্রের মধ্যে বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির কমিটির কয়েকজন সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ জেলা কমিটির সদস্যরা এই পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন।

Post a Comment