বিজেপির প্রার্থী বাদলের আন্দোলন এর মাত্রা ছাড়িয়ে রেল অবরোধ - The News Lion

বিজেপির প্রার্থী বাদলের আন্দোলন এর মাত্রা ছাড়িয়ে রেল অবরোধ


দি নিউজ লায়নঃ      জেলার বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থী মনোনিত হবার পর থেকে বিজেপির একাংশের ক্ষোভ।তাদের দাবী উপযুক্ত প্রার্থী না পেশ করা হলে তারা আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাবেন। শনিবার সকালে নদিয়ার গেদে সেকশনের পাচবেড়িয়া স্টেশনে ট্রেন আটকে অবরোধ করল রানাঘাট উত্তর পুর্বের বিজেপির কর্মীরা।


রানাঘাট উত্তর পুর্বের বিজেপির প্রার্থী অসীম বিশ্বাসের নাম ঘোষনা হবার পর ক্ষোভে ফেটে পড়েন বিজেপির একাংশের কর্মীরা।তাদের দাবী অবিলম্বে অসীম বিশ্বাসের নাম বাতিল করে অন্য বিজেপির কর্মীর নাম ঘোষনা হোক।রেল অবরোধের ফলে অন্যদিকে আটকে পড়েন শিয়ালদা গেদে সেলশনের নিত্যজাত্রীরা আটকে পড়ে বেশকিছুক্ষনের জন্য।পরে রেল পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে বলে জানাগেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.