সাগর ও কাকদ্বীপে তৃণমূলের প্রার্থীদের হয়ে ভোট প্রচারে দেব - The News Lion

সাগর ও কাকদ্বীপে তৃণমূলের প্রার্থীদের হয়ে ভোট প্রচারে দেব

 


দি নিউজ লায়নঃ     শনিবার দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বঙ্কিম চন্দ্র  হাজরার সমর্থনে একটি তৃণমূলের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে নাম না করে বিজেপিকে বিঁধলেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী(দেব)।দলের অন্যান্য নেতাদের মতই পদ্ম ঠেকাতে সাংসদ দীপক অধিকারীর (দেব) মুখেও বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উঠে এল।


এদিন দেব বলেন বাংলায় ধর্মের রাজনীতির কোন স্থান নেই। ওদের ফাঁদে পা দেবেন না। যে দল আপনার হয়ে কাজ করছে তাকেই ভোট দেওয়া উচিত।বাংলায় নারীরা সুরক্ষিত নয়' বারংবার এমন অভিযোগ করতে শোনা গিয়েছে বিজেপি নেতাদের।সাগরের সভা থেকে সেই অভিযোগেরই পাল্টা দিলেন দেব।তিনি বলেন দিল্লি থেকে যাঁরা আসছেন তাঁদের প্রতি সম্মান জানিয়ে বলছি, বাংলায় নারীরা সবচেয়ে বেশি নিরাপদ।আগে নিজেদের রাজ্যে ফিরে গিয়ে দেখুন নারীদের কি অবস্থা!' 


আসন্ন বিধানসভা নির্বাচনের আগে 'খেলা হবে' স্লোগানে সরগরম রাজ্য রাজনীতি। সব পক্ষেরই মুখে মুখে ঘুরছে এই স্লোগান। এবার খেলা হবে স্লোগান নিয়ে দেব বললেন, 'মানুষকে ভালো রাখা, শান্তিতে রাখার খেলা হবে।বন্ধুত্বের খেলা হবে, উন্নয়নের  খেলা হবে, চাকরির খেলা হবে। আর যারা রাম রহিমকে আলাদা করে তাদের খেলা শেষ হবে।যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের খেলা শেষ হবে।পাশাপাশি কাকদ্বীপে সংগীত নম্বর থেকে চৌরাস্তা পর্যন্ত  একটি রোড শো করেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)  তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্টুরাম পাখিরার হয়ে।কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্টুরাম পাখিরা।হাজার হাজার মানুষের উপস্থিতিতে রোড শো হয়।যা ছিল চোখে পড়ার মতন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.