দিল্লিতে পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসল বিজেপির শীর্ষ নেতৃত্ব - The News Lion

দিল্লিতে পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসল বিজেপির শীর্ষ নেতৃত্ব

 


দি নিউজ লায়নঃ       ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে। বিজেপি প্রথম ও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ইতিমধ্যে। তবে এবার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম, দফার প্রার্থী তালিকা আগামীকাল ঘোষণা করতে চলেছে বিজেপি।  আজ দিল্লিতে পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসল বিজেপির শীর্ষ নেতৃত্ব। অমিত শাহ কিছুক্ষণ আগে বৈঠকে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন। ২৩৪ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে এই বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন মুকুল রায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর মতো নেতারা।


 জানা গিয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাংশ, কোচবিহার ও জলপাইগুড়ির বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে কাদের প্রার্থী করা হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। সেখানে সাফল্য পেতে বেশ কয়েকজন তারকা প্রার্থী দিতে পারে বিজেপি। এছাড়া জানা গিয়েছে, ডোমজুড়ে নিশ্চিতভাবে প্রার্থী হচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বালি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈশালী ডালমিয়া। অর্থাৎ তিনটি দফার নির্বাচনের দিকে তাকিয়ে রবিবার ১২০টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.