অধীর রঞ্জন চৌধুরী ও আব্দুল মান্নানকে ধমক দিলেন সোনিয়া গান্ধী, কেন?
দি নিউজ লায়নঃ নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে বহুদিন আগেই। তবুও এখনও ৯২টি আস্নের প্রাথ্ররী ঘোষনা করতে পারেনি কংগ্রেস, সেই কারনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও আব্দুল মান্নানকে ধমক দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী বাংলার এই দুই কংগ্রেস নেতাকে রীতিমতো প্রশ্ন করে বলেন, বামেদের কাছ থেকে ৯২টি আসন পাওয়ার পর প্রথম দফার নির্বাচনের মনোনয়নের পর প্রার্থী পদ প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। তার পরও কেন এখনও সব কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা গেলো না?
এটাতে কী রাজ্যের মানুষের কাছে কোনও ইতিবাচক বার্তা যাচ্ছে? এসব না করে দ্রুত কেন্দ্র নিয়ে টালবাহানা বন্ধ করে প্রার্থীর নাম ঘোষণা করতে হবে। জোটের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর অনন্তকাল ধরে এই আলোচনা জেলা নেতৃত্বের সঙ্গে চলতে পারে না। সোনিয়া গান্ধী অধীর রঞ্জন চৌধুরীর দ্রুত আসন ধরে প্রার্থীর নাম ঘোষণা করতে বলেন।

Post a Comment