পঞ্চম শ্রেণীর নিখোঁজ ছাত্রকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল দেগঙ্গা থানার পুলিশ - The News Lion

পঞ্চম শ্রেণীর নিখোঁজ ছাত্রকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল দেগঙ্গা থানার পুলিশ

 

দি নিউজ লায়নঃ     পঞ্চম শ্রেণীর এক নাবালক নিখোঁজ ছাত্রকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল দেগঙ্গা থানার পুলিশ।শনিবার বিকেলে দেগঙ্গা থানায় এসে নাবালকের মা তাকে ফিরিয়ে নিয়ে গেছেন।ছেলেকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন নাবালক সাহিদ মন্ডলের মা।


পুলিশ এবং পরিবার সুত্রে জানা গেছে পঞ্চম শ্রেণীর ছাত্র সাহিদ মন্ডলদের বাড়ি সল্টলেকের ১০ নম্বর ট্যাংক সংলগ্ন এলাকায়।সাহিদের বাবা সাহিম মন্ডলের মৃত্যুর পর তার মা সেলিনা বিবি থাকেন গাইঘাটার সুবিদপুর গ্রামের বাপের বাড়িতেই। কিন্তু সাহিদ থাকত সল্টলেকের ঠাকুরদার কাছেই।পুলিশ জানিয়েছে শনিবার ঠাকুরদার বাড়ি থেকে পালিয়ে সে সল্টলেক থেকেই করুনাময়ী চাকলা রুটের একটি বেসরকারি বাসে উঠে পারে।বাসটি দেগঙ্গায় আসার পরেও নাবালক সাহিদ সেখানেই বসে থাকে।অনেক্ষন পর বিষয়টি নজরে আসায় বাসের চালক, কন্ডাক্টররা ঐ নাবালককে নিয়ে আসেন দেগঙ্গা থানায়। পরে পুলিশ নাবালককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে মায়ের কাছে যাওয়ার জন্যই পালিয়ে বাসে উঠে পড়েছিল।তার নাম পরিচয় জানার পরেই দেগঙ্গা থানার পুলিশ যোগাযোগ করেন সাহিদের মায়ের সাথে।

পুলিশ জানিয়েছে বিকেলের দিকে সাহিদের মা সেলিনা বিবি থানায় আসেন। প্রয়োজনীয় নথি দেখানোর পর দেগঙ্গা থানার পুলিশ নাবালককে তার মায়ের হাতে তুলে দিয়েছেন।থানায় দাঁড়িয়ে সেলিনা বিবি বলেন পুলিশ আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছেন।তাদের ধন্যবাদ জানাই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.