মালদার মানিকচকের রক্তাক্ত দেহ উদ্ধার - The News Lion

মালদার মানিকচকের রক্তাক্ত দেহ উদ্ধার


দি নিউজ লায়নঃ     এক ব্যক্তির  রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মধুপুর এলাকায়। মৃতদেহের মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। তবে এই ঘটনায় জড়িত কারা রয়েছে, সেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত ব্যক্তির নাম আব্দুল বারিক (৪০)।  মৃত ওই ব্যক্তি আগে ট্রাক্টর ড্রাইভার হিসেবে কাজ করলেও বর্তমানে পেশায় নলকূপ মিস্ত্রি ছিলেন । পুলিশ জানিয়েছে শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল আব্দুল বারেক নামের ব্যক্তি । এরপর শনিবার সকালে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মধুপুর এলাকায় ওই ব্যক্তির জমিতে রক্তাক্ত দেহ উদ্ধার হয়।  তবে এই ঘটনার পেছনে আর্থিক লেনদেনের বিষয় জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা করছে তদন্তকারী পুলিশ কর্তারা। তবে এই ঘটনাটি নিয়ে মৃতের পরিবার মুখে কুলুপ এঁটেছে। মানিকচক থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.