কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূলের সভা চলাকালীন বোমাবাজি - The News Lion

কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূলের সভা চলাকালীন বোমাবাজি

 


দি নিউজ লায়নঃ     তৃণমূলের পথ সভায় বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা। শনিবার দিনহাটার ভেটাগুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর তৃণমূল কর্মী সমর্থকরা কোচবিহার-দিনহাটা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের বিশাল বাহিনী। তৃণমূলের অভিযোগ গোটা ঘটনার পেছনে রয়েছে ভাজপার দুষ্কৃতীরা। দলীয় নেতৃত্বের ওপর হামলার পরিকল্পনা ছিল।


 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক অনুমতি নিয়ে শনিবার দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের সিতাই ও দিনহাটা এই দুই বিধানসভা কেন্দ্রের নেতৃত্বরা যৌথ ভাবে পথ সভার আয়োজন করে। সেখানে তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। ওই পথসভাকে ঘিরে যাতে কোন গণ্ডগোল না হয়, তার জন্য পুলিশও সেখানে উপস্থিত ছিল। তারপরেও সভা স্থল থেকে ১০০ মিটারের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে ভাজপা। এলাকার ভোটারদের সন্ত্রস্ত করতে এই বোমাবাজি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কারা বোমাবাজি করল পুলিশ তা খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.