আজ মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দার
দি নিউজ লায়নঃ আজকের দিনটি তার কাছে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ । এর আগে পাঁচবার নমিনেশন জমা দিয়েছেন, জয়ীও হয়েছেন। তবে তৃণমূলের হয়ে তৃতীয় বারের জন্য। কর্মীদের দাবি ছিলো , জনস্রোতে ভরিয়ে দেবার জন্য মহকুমা শাসক অফিস চত্বর। কিন্তু বিধায়কের সাফ কথা, করোনা পরিস্থিতিতে বর্জন করতে হবে সমস্ত রকম জমায়েত।
তবুও শেষ রক্ষা করতে পারলেন না কর্মীদের উচ্ছ্বাসে অনিচ্ছাকৃত সত্ত্বেও স্বতস্ফূর্ততার কারণে গাড়ির মিছিল। টোটো অটো, মোটরসাইকেল, ম্যাটাডোর বাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের চারচাকা গাড়ির লাইনের মুখ যখন দত্তফুলিয়ার পানিখালিতে তখনো শেষপ্রান্ত বিধায়কের বাড়ির সামনে। হুডখোলা গাড়িতে করজোড়রত সাদামাটা সদাহাস্য সমীর কুমার পোদ্দার।তীব্র রৌদ্রে ক্লান্তির ছাপেও মুখে ম্লান হাসি। পেছনে ছাত্র-যুবকদের মহোল্লাস। খেলা হবে গানে, গানের তালে তালে মুখ নাড়াতে দেখা গেলো সাদা চুল ফোকলা দাঁতের বৃদ্ধ বৃদ্ধাদেরও।
রানাঘাট মহকুমা অফিস চত্বরে ইতস্তত অপেক্ষায় কখন ফিরবেন তাদের প্রিয় বিধায়ক । নির্বাচন কমিশনের যাবতীয় তথ্য সঠিকভাবে উপস্থাপন করে বেশ খানিকটা সময় অতিবাহিত করে নমিনেশন জমা দিয়ে ফিরলেন সমীর কুমার পোদ্দার। তিনি বলেন এখন শুধু প্রচার ।মানুষের সঙ্গে ছিলাম দিদির উন্নয়ন সামনে রেখে তাদের সাথে মিশেছি।রাজ্যের উন্নয়ন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে কাজ করেছেন তাতে এই বার ও মানুষ আমাদের সঙ্গে থাকবে । রাজ্যে দিদির নেতৃত্বে তৃণমূল ক্ষমতায় আসবে।দিদি তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।

Post a Comment