আদিবাসী দলিতদের বাঁচাতে পারেন উন্নয়নের মুখ মমতা। হেমন্ত
দি নিউজ লায়নঃ বাংলার আদিবাসী দলিতদের বিজেপির হাত থেকে বাঁচাতে পারেন একমাত্র মমতা তাই আদিবাসী দলিতদের স্বার্থে উন্নয়নের মুখ মমতাকে সমর্থন। বিধানসভা ভোটে মমতাকে সমর্থনের কথা জানিয়ে মন্তব্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। পুরুলিয়ার মানবাজারের তৃণমূল প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হেমন্ত বলেন, পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জন্য নতুন ক্ষেত্র নয়।
সময়ে সময়ে এখানে নির্বাচন লড়েছি কিন্তু এবারের লড়াই অনেক বড় অনেক কঠিন তাই শিবু সোরেন সিদ্ধান্ত নিয়েছেন বাংলার আদিবাসী দলিতদের বাঁচাতে আমরা তৃণমূল ও মমতা কে সমর্থন করবো। বিজেপিকে তীব্র আক্রমণ করে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টি পয়সার বদলে প্রথম ভোট কেনার কাজ করে। ভোট না কিনতে পারলে বিধায়ক কেনার চেষ্টা করে। বিধায়ককে কিনতে না পারলে সাংসদকে কিনে সরকার বানানোর চেষ্টা করে। সব সময় টাকার জোরে ভোট লড়ে। সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি করে। নিজেদের মধ্যে লড়ানো এটাই বিজেপি পার্টির মন্ত্র। মোদিকে তুলোধনা করে হেমন্ত বলেন, কোথায় গেল 15 লাখ টাকা। কোথায় গেল দু কোটি চাকরি। কোথায় গেল কালো টাকা দেশে ফিরিয়ে আনার আসাস। সব খেয়ে নিয়েছেন! এ এমন একটি দল যেটা বলে না সেটাই করে।
যেটা বলে সেটা করে না। দলীয় কর্মী এবং তৃণমূল কর্মীদেরও সতর্ক করে তিনি বলেন, নিজের আত্মীয়দের এজেন্ট হিসাবে আপনাদের কাছে ঢুকিয়ে দেবে। আর ভোট কেনার কাজ করবে। ওই এজেন্টদেরকে চিনুন ভোট নষ্ট যেন না হয়। এইবারে বাংলা কে বাঁচাতে হবে। আদিবাসী দলিতকে বাঁচাতে হবে। তাই বিজেপি পার্টি কে এখান থেকে উপড়ে ফেলতে হবে। এই দলের দু'চারটে সিট লোকসভায় জিতেছে বাংলায়। তাই তারা স্বপ্ন দেখছেন গোটা বাংলা জিতে যাবে। একই অবস্থা হয়েছিল আমাদের ঝাড়খন্ডেও। 14 টি লোকসভার মধ্যে 13 টি আসন জিতেছিল তারা। কিন্তু বিধানসভায় আমরা ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। এই কাজ এখানেও করতে হবে। এদের মিষ্টি কথায় ভুলবেন না। সব সরকারি সংস্থা হাতে বিক্রি করছে।
ভাজপার ডবল ইঞ্জিনের সরকার আসলে বাংলা লুট করতে চায়। ভারতীয় জনতা পার্টি একটা জুমলাবাজ পার্টি।

Post a Comment