রঙের উৎসবে একে অপরের রঙে রঙিন হয়ে উঠলেন শিলিগুড়ির রাজনৈতিক দলের একে অপরের প্রতিপক্ষ প্রার্থীরা - The News Lion

রঙের উৎসবে একে অপরের রঙে রঙিন হয়ে উঠলেন শিলিগুড়ির রাজনৈতিক দলের একে অপরের প্রতিপক্ষ প্রার্থীরা

 


দি নিউজ লায়ন;  দোল উৎসবে সম্প্রতির বার্তা দিলেন গৌতম দেব। প্রতিপক্ষ শঙ্করকে নিজ রঙে রাঙিয়ে দিলেন তৃনমূল প্রার্থী ওম প্রকাশ। রঙের উৎসবে একে অপরের রঙে রঙিন হয়ে উঠলেন শিলিগুড়ির রাজনৈতিক দলের একে অপরের প্রতিপক্ষ প্রার্থীরা। রবিবার শিলিগুড়ি বাঘাযতিন ময়দান, ডাবগ্রামের সঙ্গে দাগাপুরের প্রাকৃতিক পরিবেশে হাউজিং কমপ্লেক্স বসুন্ধরায় অন্যান্য বছর গুলির মতো রবীন্দ্র ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উদযাপিত হয়। দাগাপুরের এই বসন্ত উৎসবের প্রাঙ্গনে এসে হাজির হন তৃনমূল ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার প্রার্থী তথা প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ি বিধানসভার প্রার্থী ওম প্রকাশ মিশ্র।


 ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার তৃনমূল প্রার্থী গৌতম দেব শিলিগুড়ির দলীয় প্রার্থী ওম প্রকাশ মিশ্রের সঙ্গে বসন্ত উৎসবের মাঝে একান্তে কিছুটা সময় রাজনৈতিক অলোচনায় কাটান। জানা গিয়েছে ওই সময়ের মধ্যেই নতুন প্রার্থীকে জরুরি পরামর্শ বাতলে দেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। অন্যদিকে শিলিগুড়ি বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ও  তৃণমূলের ওম প্রকাশ মিশ্র বসুন্ধরার বসন্ত উৎসবে একে অপরের সঙ্গে সৌজন্য আলাপ সারেন। শঙ্কর ঘোষকে হলুদ আবীরে রাঙিয়ে দিয়ে বসন্ত উৎসবের তৃণমূলের সম্প্রতির বার্তাকেই তুলে ধরেন তিন। ওম প্রকাশ  বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ একে অপরকে আবীর মাখিয়ে শিলিগুড়ির রাজনীতির সৌহার্দ্যর পরিচয় দেন।


 বিজেপি শিলিগুড়ির সভাপতি প্রবীন আগরওয়ালের সঙ্গেও হাত মিলিয়েওম প্রকাশ বাবু বলেন তোমার নাম শুনেছি তবে দেখা হয়নি। তিনি জানান লড়াই রাজনৈতিক ময়দানে কিন্তু অন্যক্ষেত্রে প্রত্যেকেরই প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক থাকাটা প্রয়োজন। সদ্য প্রাক্তন রাজ্যের মন্ত্রী তথা তৃনমূল প্রার্থী গৌতম দেব বলেন বাংলার সমস্ত উৎসবই সম্প্রীতির বার্তাবাহক। প্রাক্তন মন্ত্রী বলেন একে অন্যকে রাঙিয়ে দাওয়ার সৌভ্রাতৃত্বে দোল উৎসবে নির্বাচনী ময়দান থেকে রাজনীতি সর্বক্ষেত্রেই শহরবাসীকে সম্প্রীতি বজায় রাখার বার্তা দেব। এদিন

এদিন বসন্ত উৎসবের রঙের ময়দানে ছিলেন বাম প্রাক্তন মেয়র তথা শিলিগুড়ির সংযুক্ত মোর্চার প্রার্থী অশোক ভট্টাচার্য্য। অপরদিকে তৃণমূলের তরফেও এদিন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় বসন্ত উৎসব পালিত হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.