দিদির দশ অঙ্গীকারের প্রতিলিপি মানুষের হাতে তুলে দিয়ে মালিগ্রাম অঞ্চলে নির্বাচনী প্রচার সারলেন মানস ভুঁইয়া - The News Lion

দিদির দশ অঙ্গীকারের প্রতিলিপি মানুষের হাতে তুলে দিয়ে মালিগ্রাম অঞ্চলে নির্বাচনী প্রচার সারলেন মানস ভুঁইয়া

 


দি নিউজ লায়ন;  দ্বিতীয় পর্বের বিধানসভা নির্বাচনের শেষ রবিবাসরীয় প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রবিবার নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন। আগামী ১  লাএপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের নির্বাচন। ওই বিধানসভা কেন্দ্রের পাশাপাশি নারায়ণগড়, পিংলা, ডেবরা, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, খড়গপুর সদর, দাসপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন হবে ১ লা এপ্রিল। তাই রবিবার সকাল থেকেই দলীয় নেতা ও কর্মীদের  সঙ্গে নিয়ে সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়া তার নির্বাচনী এলাকা পিংলা ব্লকের মালিগ্রাম অঞ্চলের লক্ষীবাড়ি, আগরআড়া,  ঘুসুমপুকুর, মালিগ্রাম সহ বিভিন্ন গ্রামে গিয়ে নির্বাচনী প্রচার করেন। 


তিনি গ্রামবাসীদের হাতে দিদির দশ অঙ্গীকারের প্রতিলিপি তুলে দেন।দিদি ক্ষমতায় এলে আগামী পাঁচ বছর কী কাজ করবে তা তিনি মানুষের কাছে তুলে ধরেন ।সেই সঙ্গে গত দশ বছর রাজ্যের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি কি কাজ করেছে তাও তিনি বিস্তারিতভাবে মানুষের কাছে তুলে ধরেন। তিনি গ্রামবাসীদের বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করুন। তিনি বলেন বিজেপি সাম্প্রদায়িক দল এবং মিথ্যাবাদী রাজনৈতিক দল। যারা মানুষ  কে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়। সেই বিজেপিকে আপনারা ভোট দেবেন না । 


বিজেপি ক্ষমতায় আসলে আপনারা পাবেন না খাদ্যসাথী ,পাবেননা স্বাস্থ্যসাথী, মেয়েরা পাবেনা কন্যাশ্রী, ছেলেরা পাবেনা সবুজ শ্রী প্রকল্পের সাইকেল। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে  আমাকে আশীর্বাদ করবেন । প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার মানস ভুঁইয়া বাড়ি বাড়ি গিয়ে রবিবার ভোটের প্রচার করেন। প্রচারে ব্যাপক সাড়া পেয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন গত বিধানসভার নির্বাচনের থেকেও বেশি ভোটের ব্যবধানে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করবেন । সবং  বিধানসভা কেন্দ্রের মানুষের আশীর্বাদ তার সাথে রয়েছে বলে মানস ভুঁইয়া জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.