বিজেপিতে যোগ না দেওয়ায় ছত্রধর মাহাতোকে এনআইএ গ্রেপ্তার করেছে, অভিযোগ স্ত্রী নিয়তি মাহাতোর
দি নিউজ লায়ন; রবিবার ভোর তিনটে নাগাদ এনআইএ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আমলিয়া গ্রামের তার বাড়ি থেকে বাড়ির দরজা ভেঙ্গে গ্রেফতার করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী নিয়তি মাহাতো । ছত্রধর মাহাতো কে রবিবার ব্যাঙ্কশাল কোর্ট এ এনআইএ আদালতে তোলা হলে তাকে 30 শে মার্চ পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। ছত্রধর মাহাতো কে এনআইএ গ্রেপ্তার করার ঘটনা প্রসঙ্গে তাঁর স্ত্রী নিয়তি মাহাতো বলেন ছত্রধর মাহাতো বিজেপি দলে যোগ না দেওয়ায় তাকে এনআইএ গ্রেপ্তার করেছে। কয়েকদিন ধরে তাকে হুমকি দেওয়া হয়েছিল বিজেপিতে যোগদান করার জন্য, বিজেপিতে যোগদান করলে তাকে এনআইএ হাজিরা থেকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছিল, সেই সঙ্গে তার যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা করবে বিজেপি দল বলে বিজেপি নেতারা জানিয়ে ছিল।
কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে ছত্রধর মাহাতো বিজেপি দলে যোগ দিতে রাজি হয় নি। একসময় ছত্রধর মাহাতোর নেতৃত্বে জঙ্গলমহল উত্তাল হয়েছিল। তিনি জনসাধারণের কমিটির তৈরি করে জঙ্গলমহলের উন্নয়নের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। তারপর তিনি দীর্ঘ দিন জেলে ছিলেন। সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পান ।তখন তাকে তৃণমূল কংগ্রেস এর নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের দায়িত্ব দেয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচিতে যোগদান করেন। যার ফলে লোকসভা নির্বাচনে বিজেপির যে উত্থান হয়েছিল তা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাতে কিছুটা ভাটা পড়ে।
তাই ছত্রধর মাহাতো কে তৃণমূল থেকে বিজেপিতে নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করে বিজেপি নেতৃত্ব বলে অভিযোগ । কিন্তু তিনি বিজেপি দলে যোগদান করেননি ।তাই প্রতিশোধ হিসেবে বিজেপিতে যোগদান না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তার স্ত্রী নিয়তি মাহাতো রবিবার অভিযোগ করেন। তিনি বলেন আমার স্বামী নির্দোষ তাকে বিজেপির মদতে মিথ্যা অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এএনআই গ্রেপ্তার করেছে। আগামী দিনে তিনি জেল থেকে ছাড়া পাবেন এবং প্রমাণ হবে যে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে সফল করার জন্য এনে এনআইএ দিয়ে তাকে গ্রেপ্তার করেছিল। তাই তিনি ওই ঘটনার তীব্র নিন্দা করেন এবং বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে তিনি জানান। তাই ছত্রধর মাহাতো কে গ্রেপ্তার করার ঘটনা নিয়ে রাজনীতির গন্ধ পাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।তবে বিজেপি দলের পক্ষ থেকে নিয়তি মাহাতোর আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Post a Comment