ব্যাপক উত্তেজনা ঝাড়গ্রামের জামদা এলাকায় - The News Lion

ব্যাপক উত্তেজনা ঝাড়গ্রামের জামদা এলাকায়

 


দি নিউজ লায়ন;  শনিবার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পর ঝাড়গ্রাম বিধানসভা এলাকা জুড়ে শুরু হয় রাজনৈতিক সংঘর্ষে। নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কয়েক জায়গায় তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়েছিল বিজেপি। যে হামলায় ১৭ জন তৃনমূলের কর্মী আহত হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর রবিবার ব্যাপক উত্তেজনা ছড়াল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরের জামদা এলাকায়। ঝাড়গ্রাম শহরের জামদা এলাকায় রবিবার বিকালে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। ওই হামলার ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের  প্রার্থী  বিরবাহা হাঁসদা।


তিনি বলেন আমি নির্বাচনের আগেও বলেছি এখনও বলছি কোন রক্ত নিয়ে আমি রাজনীতি করতে চাই না। আমি চাই শান্তি এবং উন্নয়ন। মানুষ ভোট দিয়েছেন 2 রা মে ভোটের ফলাফল ঘোষণা হবে। জনগনের রায় আমি মাথা পেতে নেব। তা বলে কোন হিংসাত্মক ঘটনাকে আমি মেনে নেব না। তিনি সর্বস্তরের মানুষের কাছে আবেদন করে বলেন আপনারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না এবং কোথাও দাঙ্গা সৃষ্টি করবেন না। আপনারা শান্তিতে থাকুন শান্তির শহর ঝাড়গ্রাম  যেন শান্তিতে থাকে। তিনি বিজেপিকে জামদার ঘটনার জন্য দায়ী করে বলেন বিজেপি যেভাবে বিভিন্ন এলাকায় গুজব রটিয়ে অশান্তি সৃষ্টি করছে তা জঙ্গলমহলের মানুষ কোনদিনই মেনে নেবে না। রবিবার  তিনি হাতজোড় করে সকলকে শান্তিতে থাকার আবেদন জানান।


 তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিরবাহা হাঁসদা পুলিশ প্রশাসনকে জামদা এলাকায় দ্রুত শান্তি ফিরিয়ে নিয়ে আসার দাবি জানান। ঝাড়গ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী সুখময় সৎপতি বলেন কেন্দ্রীয় বাহিনী ছাড়া তৃণমূল কে জব্দ করা যাবে না। এখনো রাজ্য পুলিশের প্রতি তাদের ভরসা নেই। তাই প্রতিটি কোথায় তাদের মুখে উঠে আসে কেন্দ্রীয় বাহিনীর কথা। তাই ওই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।জামদা এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।ঝাড়গ্রাম থানার পুলিশের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে  শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.