শিলিগুড়িতে গভীর রাতের জেলা তৃনমূল যুব সভাপতির গাড়িতে হামলা - The News Lion

শিলিগুড়িতে গভীর রাতের জেলা তৃনমূল যুব সভাপতির গাড়িতে হামলা

 


দি নিউজ লায়ন;  শিলিগুড়িতে গভীর রাতের জেলা তৃনমূল যুব সভাপতির গাড়িতে হামলা।বাড়ির সামনে রাখা জেলা তৃনমূল যুব সভাপতির গাড়িতে ভাঙচুর চালানো হয়। লোপাট শিলিগুড়ি বিধানসভার তৃনমূল প্রার্থীর নামের ব্যানার। এলাকার স্থানীয়দের অভিযোগের আঙ্গুল বিজেপির দুষ্কৃতীদের দিকে। অভিযোগের নিশানায় বিজেপি। জানা গিয়েছে শনিবার রাতে সদ্য প্রাক্তন মন্ত্রীর বিধানসভা ডাবগ্রাম ফুলবাড়ী থেকে নির্বাচনী প্রচার সেরে শিলিগুড়ি পুরনিগমের ২১নাম্বার ওয়ার্ডের নিজ বাসভবনে ফেরেন জেলা তৃণমূল যুব সভাপতি কুন্তল রায়।


 তার অভিযোগ গভীর রাত প্রায় ২.৩০টা নাগাদ বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা গাড়ির কাঁচ বোল্ডার দিয়ে ভাঙে  দুস্কৃতিরা। তিনি যখন বাড়ি ফিরছিলেন সেসময় এলাকায় থাকা কিছু ৭-৮জন বিজেপি নেতা কর্মীরা একটি নীল রঙের টোটোয় চেপে তাকে লক্ষ করে। তার বাড়ির তল্লাটে কয়েক দফা সন্দেহজনক ভাবে ঘোরাফেরাও করে তারা। এরপরই গভীর রাতে  এই ঘটনাটি। তিনি জানান স্থানীয়রা জানাচ্ছেন ওই নীল রঙের বিজেপি কর্মীদের টোটোটি একাধিক বার তার বাড়ির চত্ত্বরে ঘোরাঘুরি করতে চোখে পড়ে তাদের। আর এই ঘটনাটিও ৪-৫জনের মিলে ওই বিজেপির টোটো করে এসে ঘটিয়েছে বিজেপির কর্মীরা বলেই জানাচ্ছেন স্থানীয়রা। কুন্তল বাবু জানান আমার গাড়িতে শনিবারই শিলিগুড়ি বিধানসভার প্রার্থীর নামে ২০টি ফ্লেক্স এনে গাড়ির পেছনের কাঁচে রেখেছিলাম। 


সেটাকে লোপাট করার উদ্দেশ্যেই মূলত এই কাজ বলেই মনে করা হচ্ছে। তারা আমার গতিবিধি লক্ষ করে গাড়ী ফাঁকা থাকায় রাতের অন্ধকারে গাড়ির জানালার কাঁচ ভেঙে গাড়িতে ঢুকে লুটপাট চালানো হয়। তিনি বলেন গাড়ির নথি সহ আমরা ব্যক্তিগত  কিছু নথিপত্র ছিল যা লোপাট করেছে দুস্কৃতিরা। তিনি জানান সকালে বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। এই ধরনের ঘটনা কোনো সভ্য সমাজে হতে পারে না। এ থেকেই বিজেপির গুণ্ডাগিরির কায়দা সাফ। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারির দাবি জানানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.